সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে সম্মতির ঘোষণা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৫:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ইসরায়েল ও হামাসের সম্মতির ঘোষণা সত্ত্বেও গাজা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

গতকাল বুধবার রাতে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, তাঁর প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে। তিনি লিখেছেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস—উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে সম্মত হয়েছে।”

তবে ট্রাম্পের এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি যুদ্ধবিমান গাজার পশ্চিমাঞ্চলে নতুন করে হামলা চালায়। আল-জাজিরার স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, বিমান হামলায় আল-শাতি শরণার্থীশিবিরের একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি সেনারা। ওই ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

ডোনাল্ড ট্রাম্প গত মাসে গাজা সংকট নিরসনে একটি ২০ দফা শান্তি পরিকল্পনা পেশ করেন। হামাস প্রাথমিকভাবে এতে ইতিবাচক সাড়া দেয় এবং জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুতির ঘোষণা দেয়। ইসরায়েল এর আগেই পরিকল্পনাটি মেনে নেয়। এরপর ট্রাম্প গাজায় হামলা বন্ধের আহ্বান জানান। তবে বাস্তবতায়, ইসরায়েলি বাহিনী তাঁর এই আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে।

ইসরায়েলি তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২১৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। বর্তমানে ৪৭ জন জিম্মি গাজায় রয়েছেন, যাঁদের মধ্যে ২৫ জন জীবিত নেই বলে দাবি করেছে ইসরায়েল।

অন্যদিকে, হামলার শুরু থেকেই গাজায় ভয়াবহ সহিংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় গত দুই বছরে নিহত হয়েছেন অন্তত ৬৭ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি। তাঁদের মধ্যে ২০ হাজার ১৭৯ জন শিশু।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন