সর্বশেষ

জাতীয়অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজিরোধে কঠোর ব্যবস্থা : রবিউল আলম
পানি সম্পদ মন্ত্রণালয় জিরো টলারেন্স ঘোষণা, খাল পুনঃখননের উদ্যোগ
মাদক নির্মূল ও নদী দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ: ভূমি প্রতিমন্ত্রী
১৩ মাসে উৎপত্তি ৩২টি — বড় ভূমিকম্পনের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা
শুল্ক কমলেও বাজারে স্বস্তি নেই, ১২ কেজি এলপিজি ১,৮৫০ টাকায় বিক্রি
সারাদেশগোপালগঞ্জে ছিনতাইকৃত তিনটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
মোংলা-রামপালে ৪ খাল পুনঃখনন শুরু, দখল না ছাড়লে কঠোর ব্যবস্থা: শেখ ফরিদুল ইসলাম
ঠাকুরগাঁওয়ে অফিস প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন মির্জা ফখরুল
আমি নির্বাচিত না হলে এলাকায় অস্থিরতা তৈরি হতে পারত: নুর
রংপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে টিসিবি পণ্যসহ ডিলার আটক
হিলিতে স্ত্রীর নাক কাটল স্বামী, গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ
প্রথমবারের মতো নিজ জেলা নাটোরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডোবা থেকে ২ বছরের শিশুর মরদেহ উদ্ধার
সখিপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ওয়ারিশ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশু ও নার্সের মৃত্যু
পার্বত্য চট্টগ্রামে নির্বাচন ও নিরাপত্তার দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় বখাটেদের হামলায় ১ নিহত, অন্তত ৫ আহত
নাটোরের নলডাঙ্গায় যুবদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চারজন গ্রেফতার
আন্তর্জাতিকপাল্টা হামলা শুরু, ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার কথা স্বীকার ইসরায়েলের
ইরানে ইসরায়েলের ‘প্রি-এম্পটিভ’ ক্ষেপণাস্ত্র হামলা, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা
মোবাইল নেটওয়ার্ক ও আকাশসীমা বন্ধ, তেহরান ছেড়েছেন খামেনি
৫ শহরে বিস্ফোরণ, ভয়াবহ প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
বলিভিয়ায় অবতরণের সময় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ১১
খেলাসেমিফাইনালে খেলতে পাকিস্তানকে কঠিন সমীকরণ মেলাতে হবে
সারাদেশ

নওগাঁয় স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করলেন কৃষকরা

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৪:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় কৃষকরা স্বেচ্ছাশ্রমে প্রায় দুই কিলোমিটার খাল পরিষ্কার করেছেন। এতে বন্ধ হয়ে যাওয়া পানি নিষ্কাশন ব্যবস্থা আবারও সচল হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

উপকৃত হবেন হাজারো প্রান্তিক কৃষক, যারা প্রতিবছর জলাবদ্ধতার কারণে ব্যাপক ফসলহানির শিকার হয়ে আসছিলেন।

বুধবার (৯ অক্টোবর) সকালে তারতা ব্রিজ থেকে নলগড়া পাহাড়পুর ব্রিজ পর্যন্ত খাল পরিষ্কারের কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন অর্ধশতাধিক স্থানীয় কৃষক ও কৃষকদলের নেতাকর্মীরা। খাল পরিষ্কারের উদ্বোধন করেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল।

স্থানীয়রা জানান, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই খালটি কচুরিপানা ও আগাছায় পরিপূর্ণ হয়ে পড়ে। ফলে খালের পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায় এবং সামান্য বৃষ্টিপাতেই ফসলি জমি জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে চলতি আমন মৌসুমে কয়েকদিনের ভারী বর্ষণে ব্যাপক ফসলহানি হয়।

কৃষক বাচ্চু হোসেন বলেন, “বছরের পর বছর এই খালটি অবহেলায় পড়ে ছিল। কারো কোনো উদ্যোগ না থাকায় আমরা নিজেরাই মাঠে নেমেছি। ফসল বাঁচাতে খাল পরিষ্কার শুরু করেছি।”

একইভাবে কৃষক রফিকুল ইসলাম ও ইন্দ্রিস আলী বলেন, “এই মাঠে হাজার হাজার বিঘা জমিতে চাষ হয়। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়, আবার খরার সময় পানি মেলে না। খালটি যদি সঠিকভাবে খনন ও রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে পুরো এলাকার কৃষক উপকৃত হবে।”

সদর উপজেলা কৃষকদলের সভাপতি আল মামুন জানান, কৃষকদের দুর্ভোগ লাঘবে এবং পরিবেশ রক্ষায় খাল পরিষ্কারের এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমার কৃষকদলের নেতাকর্মী, স্থানীয় কৃষক ও বিএনপির কর্মীরা স্বেচ্ছাশ্রমে অংশ নিয়ে এই কার্যক্রমে যুক্ত হয়েছেন। আশা করছি, এই উদ্যোগের ফলে ফসল রক্ষা পাবে এবং জমিতে সেচ সুবিধাও সহজ হবে।”

স্থানীয় কৃষকদের দাবি, খালটি শুধু পরিষ্কার করলেই চলবে না; দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা প্রতিরোধে এটি খনন করে পূর্ণমাত্রায় সচল রাখতে হবে। এজন্য সরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন তারা।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন