সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশরংপুরে নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিআরটিএ’র অনুদান
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ডেলিভারিম্যান নিহত
পাবনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
পাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

রাকসু নির্বাচন জমে উঠেছে, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ছুটি ও শিক্ষক-কর্মকর্তাদের কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আবারও জমে উঠেছে।

শারদীয় দুর্গাপূজার ছুটি এবং শিক্ষক-কর্মকর্তাদের দাবিতে চলা শাটডাউন কর্মসূচির পর ক্যাম্পাসে ফিরেছে নির্বাচনি উন্মাদনা।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, চায়ের দোকান, মেস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনভর প্রার্থীদের প্রচারণা চলছে পুরোদমে। রাকসুর ২৩টি পদে এবার লড়ছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ১৮ জন, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ১৩ জন এবং অ্যাসিস্ট্যান্ট জিএস (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন।

এবার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। যার মধ্যে নারী ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ১৭ হাজার ৫৯৬ জন। সিনেট নির্বাচনে অংশ নিচ্ছেন ৩০৬ জন এবং হল সংসদে প্রার্থী হয়েছেন আরও ৬০০ জন।

নির্বাচন কমিশন প্রচারণার সময়সীমা বাড়িয়ে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করেছে।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ভোটার মো. ফাহিম বলেন, "২৫ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়। এতে আমেজ কিছুটা কমে গেলেও এখন আবার নির্বাচনি উত্তাপ টের পাওয়া যাচ্ছে। প্রার্থীরা রুমে রুমে গিয়ে প্রচারণা চালাচ্ছেন।"

স্বতন্ত্র নারীবিষয়ক সম্পাদক পদপ্রার্থী সামসাদ জাহান বলেন, "ছাত্রীরা ক্যাম্পাসে ফিরেছে, প্রচারণা চালাতে ভালো লাগছে। ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।"

এদিকে, প্রচারণা চালাতে গিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে।

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, "দীর্ঘ ছুটির পর আবার প্রচারণায় ফিরেছি। শিক্ষার্থীদের নানা দাবি আমাদের জানানো হচ্ছে, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেগুলো বাস্তবায়নের।"

শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, "পোষ্যকোটা ইস্যুতে কিছুটা আমেজ কমে গিয়েছিল, এখন আবার উৎসবমুখর পরিবেশ ফিরেছে।"

প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম জানান, “নির্বাচন পেছানোর কারণে শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছিল, তবে আমরা সব সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করেছি। এবার ১৬ অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে – এটা নিশ্চিত। নির্বাচন পেছানোয় বাজেট বাড়বে, তাই প্রার্থীদেরও কিছুটা বাড়তি খরচ হবে।”

তিনি আরও বলেন, "প্রার্থীরা যেন আচরণবিধি মেনে ১৪ অক্টোবর পর্যন্ত প্রচারণা চালায়, সে বিষয়ে নজরদারি করা হচ্ছে।"

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন