সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
জাতীয়

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৫:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের খ্যাতিমান স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ের জামাই লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার জাহান।

মরহুমের মরদেহ রাতেই চট্টগ্রামে নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান। স্থানীয় সরকার ও নির্বাচনব্যবস্থার নানা সংস্কার উদ্যোগে যুক্ত ছিলেন তিনি। ২০০৬-০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ছিলেন তিনি। একই সময়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সর্বশেষ ২০২৪ সালের ১৮ নভেম্বর তাকে প্রধান করে একটি সাত সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হয়। স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে গঠিত এই কমিশনের নেতৃত্বে অধ্যাপক তোফায়েল আহমেদ দুই খণ্ডের একটি চূড়ান্ত প্রতিবেদন ২০২৫ সালের ২০ এপ্রিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন।

তার মৃত্যুতে স্থানীয় সরকার ও প্রশাসনিক সংস্কার বিষয়ে দেশে এক শূন্যতার সৃষ্টি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন