সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট প্রতিনিধি

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ৭:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাট সদরের বড়বাড়ী ইউনিয়নের পালপাড়া গ্রামে ছেলের ছুরিকাঘাতে সুশীলা কর্মকার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) রাত ১টার দিকে পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুশীলা পালপাড়া এলাকার মৃত ভেল্লো কর্মকারের স্ত্রী।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে নিমাই কর্মকার (২৮) কে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নিমাইয়ের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে পারিবারিক অশান্তি চলছিল। শনিবার রাতে সেই উত্তেজনা চরমে পৌঁছায়। একপর্যায়ে নিমাই বড়বাড়ী বাজারে গিয়ে কয়েকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে আহত করেন।

ঘটনার খবর পেয়ে মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে বাজারে গেলে, সেখানেই নিমাই ছুরি দিয়ে তার মাকে উপর্যুপরি আঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুশীলাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিমাইয়ের ভাবি জানান, দীর্ঘদিন ধরে নিমাই মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে একসময় পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসাও করানো হয়েছিল। কখনো স্বাভাবিক আচরণ করলেও হঠাৎ আচরণে পরিবর্তন দেখা যেত। স্ত্রীর চলে যাওয়া তার মানসিক অবস্থা আরও খারাপ করে দেয় বলে মনে করছেন তারা।

এ বিষয়ে এক প্রতিবেশী বলেন, “নিমাই আগে থেকেই কিছুটা মানসিক সমস্যায় ভুগছিল। বাজারে হঠাৎ মানুষের উপর হামলা চালায়। পরে তার মা এসে বুঝাতে গেলে তাকেও ছুরি মেরে হত্যা করে। এমন নিষ্ঠুর ঘটনা আমাদের এলাকাকে শোকস্তব্ধ করে দিয়েছে।”

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী জানান, “ঘটনার পরপরই নিমাই কর্মকারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সে প্রকৃতপক্ষে মানসিক রোগী কি না, বিষয়টি যাচাই করা হচ্ছে।”

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন