সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

অবহেলা, বৈষম্য ও বঞ্চনায় শিক্ষকরা আজ রাজপথে : সংকটে দেশের শিক্ষাব্যবস্থা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। অথচ দেশের শিক্ষক সমাজ এই দিবসে উদযাপনের বদলে বঞ্চনা ও অবহেলার চিত্র তুলে ধরে প্রতিবাদ জানাতে রাজপথে।

বছরের পর বছর ধরে ন্যায্য বেতন, পেনশন ও সম্মানজনক মর্যাদা থেকে বঞ্চিত শিক্ষকরা বলছেন— তাদের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা গোটা শিক্ষাব্যবস্থাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। দেশে এমন হাজারো শিক্ষক আছেন, যারা বিনা বেতনে ক্লাস নিচ্ছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম বেতন। একজন প্রাথমিক শিক্ষক মাসে গড়ে পান মাত্র ১৭০ ডলার, যেখানে মালদ্বীপে এই অঙ্ক ৯৫০ ডলারের বেশি। এমনকি পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মিয়ানমারেও শিক্ষকদের বেতন বাংলাদেশের চেয়ে বেশি।

বর্তমানে দেশে প্রায় ৩ লাখ ৮০ হাজার প্রাথমিক সহকারী শিক্ষক রয়েছেন। তারা ১৩তম গ্রেডে বেতন পান—যেখানে অষ্টম শ্রেণি পাস একজন সরকারি ড্রাইভারের বেতন গ্রেড ১২তম। এ বৈষম্য থেকেই শিক্ষকরা নিয়মিত আন্দোলনে নামছেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষকরা আরও করুণ পরিস্থিতির শিকার। মাসিক ১২-১৩ হাজার টাকা বেতনে চাকরি শুরু করে তারা অবসরে গিয়ে পেনশনের টাকা পেতেও হয়রানির শিকার হন। অন্যদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও বেতন পান প্রাথমিক শিক্ষকদের চেয়েও কম।

বিশিষ্ট শিক্ষাবিদ ড. মনজুর আহমেদ বলেন, স্বাধীনতার পর থেকে শিক্ষাখাতে কার্যকর কোনো সংস্কার না হওয়ায় আজ এ অবস্থা। শিক্ষা খাত এখন রাজনৈতিক ব্যর্থতার বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

জাতীয়করণ, বেতন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে শিক্ষকরা আজ শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন। তাদের দাবি— শিক্ষকদের ন্যায্য মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করলে জাতির অগ্রগতি সম্ভব নয়।

২৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন