সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ৬ শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শনিবার দিবাগত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

স্থানীয় সময় রাত থেকে পরবর্তী ১২ ঘণ্টা ধরে চলা এই হামলায় রুশ বাহিনী ৫৯৫টি ড্রোন ও ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত এবং কমপক্ষে ৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

রবিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ৫৬৮টি ড্রোন এবং ৪৩টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে। তবে কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাহতের ঘটনা ঘটে এবং অবকাঠামোর বড় ক্ষয়ক্ষতি হয়।

জেলেনস্কি জানান, হামলায় নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক। ধ্বংস হয়েছে কিয়েভের একাধিক আবাসিক ভবন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎকেন্দ্রসহ শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।

তিনি আরও জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের শহরতলি এলাকা। সেখানে কয়েকটি বহুতল ভবন পুরোপুরি ধসে গেছে। রয়টার্সের সংবাদকর্মীরা ঘটনাস্থল ঘুরে এসে এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলার সময় মাঝরাতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা আশ্রয় নেন আবাসিক ভবনের ভূগর্ভস্থ গ্যারেজ ও মেট্রো স্টেশনগুলোতে।

এই ভয়াবহ হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বিশেষভাবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জি৭ এবং জি২০-এর প্রতি রাশিয়ার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, রুশ সেনাবাহিনীর মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, হামলার লক্ষ্য ছিল কেবল সামরিক স্থাপনাগুলো এবং বেসামরিক এলাকাগুলোতে হামলার অভিযোগ অস্বীকার করেছেন তারা।

২৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন