সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

পোল্যান্ডের আকাশসীমা বন্ধ, বাল্টিকে ন্যাটোর তৎপরতা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেনে রাশিয়ার নতুন হামলার প্রেক্ষাপটে পোল্যান্ড তাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

রোববার স্থানীয় সময় ভোর ৩টার দিকে রাশিয়ার হামলার পর পুরো ইউক্রেনে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। এরপরই পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র নিকটবর্তী লুবলিন ও রেজশোভ শহরের আকাশসীমা সাময়িকভাবে স্থগিত করা হয়।

পোলিশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, "অপ্রত্যাশিত সামরিক কার্যক্রমের" মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছিল, যা ন্যাটো বাহিনীর সহায়তায় প্রতিহত করা হয়। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই ঘটনাকে মস্কোর সঙ্গে পোল্যান্ডের প্রথম প্রত্যক্ষ সামরিক সংঘর্ষ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে বাল্টিক সাগরে নিজেদের তৎপরতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটো। ডেনমার্ক ও নরওয়ের সামরিক স্থাপনার কাছাকাছি একাধিক অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে, একটি আকাশ প্রতিরক্ষা যুদ্ধজাহাজসহ গোয়েন্দা ও নজরদারি প্ল্যাটফর্ম মোতায়েন করা হয়েছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই ড্রোন অনুপ্রবেশকে "হাইব্রিড আক্রমণ" হিসেবে উল্লেখ করে বলেন, এটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সবচেয়ে গুরুতর আঘাত। একই ধরনের ড্রোন দেখা গেছে নরওয়ের ওয়েরল্যান্ড বিমানঘাঁটি ও জার্মানির শ্লেসভিগ-হলস্টাইন অঞ্চলেও।

জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড্ট সেনাবাহিনীকে ড্রোন প্রতিরোধে সরাসরি ক্ষমতা দেওয়ার জন্য আইনি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে, অন্তত ১০টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ একযোগে "ড্রোন ওয়াল" নামে একটি সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের ঘোষণা দিয়েছে।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, এসব পদক্ষেপ ইউরোপে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।
 

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন