সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
খেলা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে পরাজিত করেছে গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বাধীন দল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলকে কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। পরের মিনিটেই আরেকটি দুর্দান্ত গোল করে ব্যবধান ২-০ করেন অপু রহমান।

বাকি সময় আর কোনো গোল না হলেও পুরো ম্যাচজুড়েই নিয়ন্ত্রণ ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা।

এর আগে গ্রুপ পর্বে নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কাকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান ভারতের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা পায়।

এখন অপেক্ষা ফাইনালের। লাল-সবুজের যুবারা আগামী শনিবার শিরোপার লড়াইয়ে নামবে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ভারত ও নেপালের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন