সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ডেনমার্কের আকাশে ফের রহস্যময় ড্রোন, বন্ধ আলবর্গ বিমানবন্দর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডেনমার্কের আকাশসীমায় ফের অজ্ঞাত ড্রোনের উপস্থিতিতে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উত্তরাঞ্চলীয় শহর আলবর্গের বিমানবন্দর এলাকায় একাধিক ড্রোন শনাক্ত হওয়ার পরপরই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এই নিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ড্রোনের কারণে ইউরোপের এই দেশটিতে বিমান চলাচল বন্ধ হলো। এর আগে সোমবার কোপেনহেগেন আন্তর্জাতিক বিমানবন্দরেও একই ঘটনা ঘটে।

স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটে ড্রোনগুলোর উপস্থিতি প্রথম শনাক্ত করে কর্তৃপক্ষ। কয়েক ঘণ্টা ধরে আকাশে উড়তে থাকা এসব ড্রোনে ছিল আলো, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। ইউরোপের আকাশসীমা তদারকি সংস্থা ইউরোকন্ট্রোল জানায়, বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত আলবর্গ বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।

ডেনমার্ক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কারা বা কোন উদ্দেশ্যে এসব ড্রোন পরিচালনা করেছে, তা এখনো নিশ্চিত নয়। তবে সম্ভাব্য বিপদ বিবেচনায় ড্রোন ভূপাতিত করার পরিকল্পনাও রয়েছে।

বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে কারণ আলবর্গ বিমানবন্দর একটি সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। ফলে সশস্ত্র বাহিনীও এ ঘটনায় প্রভাবিত হয়েছে। শুধু আলবর্গই নয়, একই সময়ে পশ্চিমাঞ্চলের এসবিয়ার্গ, সোনডারবর্গ এবং স্ক্রিডস্ট্রুপ এলাকার বিমানবন্দর ঘিরেও ড্রোন দেখা গেছে। বিশেষ করে স্ক্রিডস্ট্রুপ ঘাঁটিতে রয়েছে ডেনমার্কের গুরুত্বপূর্ণ এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমান।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এক বিবৃতিতে জানান, এসব ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, “আমরা এটিকে গুরুত্ব সহকারে নিচ্ছি, এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ একে “অমূলক” বলে দাবি করেছেন।

এদিকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন বলেন, “এটি আমাদের সীমান্তে চলমান নিরাপত্তা হুমকির অংশ। ইউরোপের অবকাঠামো এখন ঝুঁকির মুখে রয়েছে, এবং এর জবাবে শক্ত অবস্থান নেওয়া হবে।”

ড্রোন ইস্যুটি শুধু ডেনমার্কেই সীমাবদ্ধ নয়। চলতি মাসের শুরুতে রাশিয়ার ড্রোন প্রবেশের ঘটনায় পোল্যান্ডের চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে হয়। একই ধরনের ঘটনা ঘটে নরওয়ের ওসলো বিমানবন্দরেও, যেখানে তিন ঘণ্টার জন্য কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব ড্রোন তৎপরতা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি নতুন মাত্রার হুমকি হয়ে উঠছে। ফলে নেটো সদস্য দেশগুলো ইতোমধ্যেই সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছে।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন