সর্বশেষ

জাতীয়অযৌক্তিক মুনাফা নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ
সোনার দামে আবারও ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
সারাদেশপ্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
কলাপাড়ায় গরু চুরি করে জবাই: একাধিকজনকে মামলা; গ্রেফতার ১
ধামরাইয়ে চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন
গাইবান্ধায় স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য
ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ ব্যানার টানিয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত
আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ
চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ
প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রণালয়ে দু'জন মন্ত্রী
টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ
প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিকজেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া
ইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
অর্থনীতি

শেখ হাসিনাসহ অভিযুক্ত ১০ পক্ষের ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‍বিভিন্ন আর্থিক অনিয়ম, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার।

একইসঙ্গে দেশের ১০টি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর বিরুদ্ধেও অনুসন্ধান চলছে। ইতোমধ্যে এই পরিবার ও প্রতিষ্ঠানগুলোর নামে থাকা মোট ৫৭ হাজার ২৬০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।

সরকার গঠিত ১১টি তদন্ত টিম এই অনুসন্ধানে কাজ করছে। তদন্ত কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে সিআইডি, এনবিআর এবং দুদকের সমন্বয়ে গঠিত যৌথ টিম। পুরো প্রক্রাটি তদারকি করছে বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তদন্তকারীদের জন্য কেন্দ্রীয় ব্যাংকে একটি বিশেষ সুরক্ষিত কক্ষে কাজের পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

আন্তর্জাতিক সহযোগিতায় অর্থ উদ্ধার অভিযান
বিদেশে পাচার হওয়া সম্পদ চিহ্নিত ও ফিরিয়ে আনার প্রক্রিয়ায় আন্তর্জাতিক চারটি প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হচ্ছে। এগুলো হলো:

দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি (STAR)
ইন্টারন্যাশনাল এন্টি করাপশন কো-অর্ডিনেশন সেন্টার (IACCC)
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস
ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি (ICAR)
কারা রয়েছেন তদন্তের আওতায়?
শেখ হাসিনার পরিবার ছাড়াও তদন্তের আওতায় রয়েছে দেশের ১০টি প্রভাবশালী শিল্পগ্রুপ। এগুলো হলো:

আরামিট গ্রুপ (সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী)
এস আলম গ্রুপ
বেক্সিমকো গ্রুপ
সিকদার গ্রুপ
নাসা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ
ওরিয়ন গ্রুপ
জেমকন গ্রুপ
নাবিল গ্রুপ
সামিট গ্রুপ
এই গ্রুপগুলোর পাশাপাশি মালিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত আর্থিক লেনদেনও তদন্তের আওতায় আনা হয়েছে।

কোন সম্পদ জব্দ করা হয়েছে?
তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জব্দ করা সম্পদের বিবরণ নিম্নরূপ:

দেশে:
স্থাবর সম্পদ: ৯,৯৯৯ কোটি টাকা
অস্থাবর সম্পদ: ৩৬,৮০৬ কোটি টাকা
মোট: ৪৬,৮০৫ কোটি টাকা

 

বিদেশে:
স্থাবর সম্পদ: ৬,০৯৭ কোটি টাকা
অস্থাবর সম্পদ: ৪,৩৫৪ কোটি টাকা
মোট: ১০,৪৫৫ কোটি ৫৪ লাখ টাকা

 

ব্যাংক হিসাব ও শেয়ার হিসাব:
১,৫৭৩টি ব্যাংক অ্যাকাউন্টে: ১,৬৮০ কোটি টাকা ও ৩ মিলিয়ন মার্কিন ডলার
১৮৮টি বিও হিসাব স্থগিত, যার মাধ্যমে প্রায় ১৫,৫০০ কোটি টাকার শেয়ার লেনদেন
সব মিলিয়ে দেশে-বিদেশে আদালতের নির্দেশে জব্দ করা সম্পদের পরিমাণ ৫৭,২৬০ কোটি ৫৬ লাখ টাকা।

৩৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন