সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

প্লেনের চাকার বক্সে ঢুকে কাবুল থেকে দিল্লি গেল আফগান কিশোর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাবুল থেকে ভারতের রাজধানী দিল্লি পৌঁছেছে এক আফগান কিশোর, যিনি উড়োজাহাজের চাকা রাখার বক্সে (ল্যান্ডিং গিয়ার বক্স) লুকিয়ে গোপনে যাত্রা করেছিলেন।

১৩ বছর বয়সী ওই কিশোর সুস্থ অবস্থায় ভারতীয় রাজধানীতে পৌঁছেছে, যদিও সে আসলে ভারত নয়, ইরানে যেতে চেয়েছিল।

রোববার ভোরে কাবুল বিমানবন্দরে ঢুকে সে কেএএম এয়ারের একটি বিমানের পেছনের ল্যান্ডিং গিয়ার বক্সে লুকিয়ে পড়ে। তার হাতে ছিল একটি লাল রঙের অডিও স্পিকার। প্রায় ৯০ মিনিটের বিমানযাত্রার পর উড়োজাহাজটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান অবতরণের পর নিরাপত্তাকর্মীরা রানওয়েতে সাদা কুর্তা-পায়জামা পরা ওই কিশোরকে ঘোরাফেরা করতে দেখে তাকে দ্রুত সিআইএসএফের হাতে তুলে দেয়। পরে জানা যায়, সে আফগানিস্তানের কুন্দুজ জেলার বাসিন্দা এবং গোপনে ইরানে যাওয়ার উদ্দেশ্য নিয়েই এই বিপদজনক যাত্রা শুরু করেছিল।

সিআইএসএফের এক কর্মকর্তা জানায়, উড়োজাহাজের চাকা রাখার বক্সে থাকার ফলে অক্সিজেনের অভাব, তীব্র শীত, উচ্চচাপ এবং ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়েই ওই কিশোরের যাত্রা সফল হয়েছে, যা বিরল ও আশ্চর্যজনক।

এর আগে ১৯৪৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বব্যাপী উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার বক্সে লুকিয়ে যাত্রা করতে গিয়ে ১৩২ জন প্রাণ হারিয়েছেন। এ ধরনের কাজের ঝুঁকি অত্যন্ত বেশি এবং ৭৭ শতাংশের বেশি ক্ষেত্রে মৃত্যু ঘটেছে।

নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষার পর বিকেলে ওই কিশোরকে কাবুলগামী একটি বিমানে ফেরত পাঠানো হয়।

২৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন