সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না : সালাহউদ্দিন আহমদ
১৮ ফেব্রুয়ারি এমপিদের শপথ, এরপরই সরকার গঠন: আহমেদ আযম খান
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনারায়ণগঞ্জ-২ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা নজরুল ইসলামের
মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় নয় : নব নির্বাচিত ড. ফরিদ
মাগুরায় চিকিৎসক ও পুলিশ সদস্যের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
পাথরঘাটায় গণপিটুনিতে চোখ উপড়ে নিহত যুবক
নড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
শিক্ষা

রাবিতে কমপ্লিট শাটডাউন, স্থবির একাডেমিক কার্যক্রম

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি।

পূর্বঘোষিত এ কর্মসূচির আওতায় বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। তবে রাত্রিকালীন কার্যক্রম, রাকসু নির্বাচন, পরিবহন, পানি ও বিদ্যুৎ সরবরাহ চালু রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এ শাটডাউন কর্মসূচি ঘোষণা করে।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে অনুষ্ঠিত এক সভায় উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের লাঞ্ছনার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

এছাড়া রাতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসভবনে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভা শেষে কর্মকর্তা ও কর্মচারী সমিতি কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে। তাদের দাবি, রাবিতে পোষ্য কোটা দীর্ঘদিন ধরে স্থগিত থাকলেও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা বহাল রয়েছে। তারা দ্রুত এ কোটা পুনর্বহালের আহ্বান জানান।

এছাড়াও, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছে উভয় সংগঠন।

সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন অনুষদ ও বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীরা ক্যাম্পাসে দলবেঁধে ঘোরাফেরা করলেও পাঠদানের কোনো কার্যক্রম চোখে পড়েনি।

শিক্ষার্থীদের অনেকে জানান, পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় তারা হতাশ ও অনিশ্চয়তায় পড়েছেন।

শিক্ষক ফোরামের নেতাদের ভাষ্য, উপ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছনার ঘটনা বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় আঘাত করেছে। এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কর্মকর্তা সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও স্বার্থ রক্ষায় প্রয়োজনে দীর্ঘমেয়াদি কর্মসূচিতে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে।”

২৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন