সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

সাংগঠনিক শক্তি অর্জনে পিছিয়ে এনসিপি, স্বীকারোক্তি নাহিদ ইসলামের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিকভাবে গত এক বছরে প্রত্যাশিত শক্তি অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত দলের কেন্দ্রীয় সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি।

সভায় নাহিদ ইসলাম বলেন, “এক বছরের মাথায় আমাদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবতা বলছে, আমরা সে জায়গায় পুরোপুরি পৌঁছাতে পারিনি। বিষয়টি আমরা স্বীকার করছি এবং আত্মসমালোচনা করছি।”

তিনি জানান, বিগত বছরের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত দায়িত্বের চাপ দলের অগ্রগতিকে কিছুটা ব্যাহত করেছে। তবে এর মধ্যেও ছাত্র রাজনীতিতে এনসিপির কিছু অর্জন রয়েছে বলে দাবি করেন তিনি।


নাহিদ ইসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি আমাদের বড় অর্জন। আমরা গণ-অভ্যুত্থানের পরই সর্বপ্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিলাম। বর্তমানে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হওয়ার প্রক্রিয়া চলছে।”

তবে তিনি স্বীকার করেন, এনসিপি সমর্থিত প্যানেলগুলোর ফলাফল আশানুরূপ হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রত্যাশা ছিল বিশ্ববিদ্যালয় থেকেই ভবিষ্যৎ ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে। কিন্তু যাদের আমরা সমর্থন দিয়েছিলাম, তারা কাঙ্ক্ষিত ফল করতে পারেনি। এটি আমাদের জন্য হতাশাজনক।”

সমন্বয় সভায় নাহিদ ইসলাম বলেন, “আমরা এ মুহূর্তে আত্মসমালোচনা করছি, নিজেদের ভুল কোথায় হয়েছে, তা বিশ্লেষণ করছি। লক্ষ্য একটাই—ভবিষ্যতে যেন এসব পুনরাবৃত্তি না হয়। আমাদের সমর্থিত ছাত্র সংগঠনগুলো রাজনীতি করার জন্য খুব সীমিত সময় পেয়েছে, এটিও এক ধরনের বাস্তবতা।”

তিনি আরও বলেন, “জুলাই মাসে গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হয়েছে। দল গঠনের এক বছর পূর্তিতে এখন আমাদের করণীয় নির্ধারণ, সাংগঠনিক ঘাটতি চিহ্নিত করা এবং সামনের পথ রূপরেখা তৈরি করাই মূল উদ্দেশ্য।”

সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতারা ছাড়াও জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের সমন্বয়কারীরা অংশ নেন।

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন