সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

আহতদের মধ্যে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আলোকবালি ইউনিয়নে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী ও বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর মধ্যে রাজনৈতিক বিরোধ ও আধিপত্যের লড়াই চলে আসছিল। এ বিরোধের জেরে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এক বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার ভোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনরায় গ্রামে প্রবেশের চেষ্টা করলে, বিএনপি সমর্থকরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যা পরে রক্তক্ষয়ী রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি কর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন ইদন মিয়া।

আহতদের মধ্যে কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতাল এবং গুরুতর আহতদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিম মিয়া জানান, “এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলেও জানিয়েছেন তিনি।

২৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন