সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশজামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

সংবিধান আদেশের মাধ্যমে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের সুপারিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘জুলাই সনদ’-এর সাংবিধানিক বিষয়গুলো সংবিধান আদেশ (কনস্টিটিউশন অর্ডার) মারফত বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

একই সঙ্গে তারা পরামর্শ দিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই একযোগে গণভোট আয়োজনের মাধ্যমে এ আদেশের ওপর জনগণের অনুমোদন গ্রহণের।

বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের পথনির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর তৃতীয় দফার সংলাপে বিষয়টি উত্থাপন করা হয়।

এর আগে ১৪ সেপ্টেম্বর বিশেষজ্ঞদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে ‘জুলাই সনদ’-এর ২২ ধারার ভিত্তিতে সংবিধান আদেশ জারির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কার কার্যকর করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান আদেশ জারি করে জুলাই সনদের মূল সংস্কারগুলো অবিলম্বে কার্যকর করতে পারে। সংবিধান আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে বলে তারা মত দেন।

তারা আরও বলেন, গণভোটের মাধ্যমে এ আদেশের জনগণের বৈধতা নেওয়া যেতে পারে। এ জন্য সংবিধান আদেশে গণভোট আয়োজনের বিধান সংযোজনেরও প্রস্তাব এসেছে। আগামী জাতীয় নির্বাচনের দিনই এই গণভোট আয়োজনের উপযুক্ত সময় বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

গণভোটে জনগণের সম্মতি মিললে সংবিধান আদেশ প্রণয়নের দিন থেকেই তা বৈধ বলে বিবেচিত হবে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন