সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
প্রযুক্তি

সৌর ব্যতিচারে ৮ দিন স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত টানা আট দিন স্যাটেলাইট-নির্ভর সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসসিএলের জনসংযোগ দপ্তরের মুখপাত্র ওমর হায়দারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিও-স্টেশনারি স্যাটেলাইট ব্যবস্থায় সৌর ব্যতিচার একটি স্বাভাবিক মহাকাশীয় ঘটনা, যা প্রতিবছর দুইবার ঘটে থাকে। এ সময় সূর্য, পৃথিবী ও স্যাটেলাইট একটি সরল রেখায় অবস্থান করে, ফলে সূর্যের তীব্র বিকিরণ স্যাটেলাইটের সংকেত গ্রহণে ব্যাঘাত ঘটায়। এর ফলে কিছু সময়ের জন্য সম্প্রচার ও টেলিযোগাযোগ কার্যক্রমে বিঘ্ন দেখা দিতে পারে।

বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১)-এর ক্ষেত্রে প্রতিদিন নির্দিষ্ট সময় সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। সম্ভাব্য সময়সূচি নিচে তুলে ধরা হলো:

২৯ সেপ্টেম্বর: সকাল ৯:৩৫ থেকে ৯:৩৮ মিনিট (৩ মিনিট)।
৩০ সেপ্টেম্বর: সকাল ৯:৩২ থেকে ৯:৪১ মিনিট (৯ মিনিট)। 
১ অক্টোবর: সকাল ৯:৩০ থেকে ৯:৪২ মিনিট (১২ মিনিট)। 
২ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪২ মিনিট (১৩ মিনিট)।
৩ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪২ মিনিট (১৩ মিনিট)। 
৪ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪১ মিনিট (১২ মিনিট)।
৫ অক্টোবর: সকাল ৯:২৯ থেকে ৯:৪০ মিনিট (১১ মিনিট)।
৬ অক্টোবর: সকাল ৯:৩০ থেকে ৯:৩৮ মিনিট (৮ মিনিট)।

 

বিএসসিএল জানিয়েছে, তারা সৌর ব্যতিচার পর্যবেক্ষণ এবং এর প্রভাব সর্বনিম্ন পর্যায়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সংস্থাটি বর্তমানে প্রথম বাংলাদেশি স্যাটেলাইট “বিএস-১”-এর মাধ্যমে দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে সম্প্রচার এবং টেলিযোগাযোগ সেবা প্রদান করছে।

৪৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন