সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আইন-আদালত

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য : মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

মামলাটি ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত কথিত ‘জুলাই গণঅভ্যুত্থানে’ সংগঠিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত।

মামলার প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, এই মামলায় আজ দুইজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে— মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ। পূর্বে ১১ সেপ্টেম্বর সাক্ষ্য দেওয়ার দিন ধার্য থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা সেদিন ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। এরপর প্রসিকিউশনের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ সাক্ষ্যগ্রহণের নতুন দিন নির্ধারণ করেন ১৫ সেপ্টেম্বর।

প্রসিকিউটর তামিম বলেন, মামলার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে সংগঠিত অপরাধের ধারাবাহিকতা তুলে ধরতে আজকের সাক্ষীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ মামলায় মোট ৮১ জন সাক্ষীর তালিকা দাখিল করা হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত ৪৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মামলার যুক্তি দাঁড় করাতে প্রসিকিউশন প্রমাণ করতে চায় যে অপরাধগুলো বিচ্ছিন্ন বা ব্যক্তিগত বিরোধের কারণে ঘটেনি, বরং এটি ছিল একটি ‘ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক’ পরিকল্পনার অংশ— অর্থাৎ দেশজুড়ে একই ধরনের সহিংসতা ও নির্যাতনের চিত্র।

মানবতাবিরোধী অপরাধগুলো শুধু ২০২৪ সালের জুলাই মাসেই সংঘটিত হয়নি বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “এই অপরাধের সূত্রপাত ২০০৯ সাল থেকেই ধাপে ধাপে ঘটে আসছিল এবং তা চূড়ান্ত রূপ নেয় ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতায়।”

গত ১০ জুলাই এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামুন ইতোমধ্যে দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন।

শেখ হাসিনা ও কামাল বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন, তবে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মো. আমির হোসেন দায়িত্ব পালন করছেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন এবং পরবর্তী রায় পর্বে যাবে বিচারিক কার্যক্রম।

৩২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন