সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

বৃদ্ধ ও অসুস্থ কয়েদিদের মুক্তিতে শর্ত শিথিলের পরিকল্পনায় সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বয়স্ক ও দীর্ঘমেয়াদে দণ্ডপ্রাপ্ত কয়েদিদের জন্য শাস্তি হ্রাস করে শর্তসাপেক্ষ মুক্তির উদ্যোগ নিচ্ছে সরকার।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য কার্যকর কারাভোগের মেয়াদ ৩০ বছর থেকে কমিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে। নারী বন্দিদের ক্ষেত্রে এই মেয়াদ ২০ বছর নির্ধারণ করার কথা ভাবা হচ্ছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, "বয়স্ক, অসুস্থ ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বন্দিদের জন্য কারাগারে চিকিৎসা ও ওষুধ খাতে ব্যয় অনেক বেশি। এসব বিষয় বিবেচনায় নিয়ে যুক্তিসঙ্গত একটি কারাভোগের মেয়াদ নির্ধারণ করে তাদের মুক্তির সুযোগ দেওয়ার চিন্তাভাবনা চলছে।"

তবে এ ক্ষেত্রে বয়স ও অপরাধের ধরন বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “যেমন, কেউ যদি ১৮ বছর বয়সে অপরাধ করে ২০ বছর কারাভোগের পর মুক্তি পায়, তখন তার বয়স হয় ৩৮ বছর। সে বয়সে আবার অপরাধে জড়ানোর ঝুঁকিও থাকে। তাই এসব দিক বিবেচনা করে নীতিমালা তৈরি করা হবে।”

নারীদের ক্ষেত্রে কিছুটা বেশি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নেওয়ার কথাও জানান তিনি। তবে পুরুষদের জন্য শাস্তি হ্রাসের শর্ত কিছুটা ভিন্ন হবে বলেও ইঙ্গিত দেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, “কারাগারে সংস্কারের প্রয়োজন রয়েছে। বাজেট সংকট থাকলেও মানবিক দিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

২৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন