সর্বশেষ

জাতীয়নতুন করে জ্বালানি আমদানী করতে হবে : জ্বালানি মন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ধর্মমন্ত্রী কায়কোবাদ
দুর্নীতিমুক্ত হবে স্বাস্থ্য খাত : স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ: খন্দকার আব্দুল মুক্তাদির
গোমতী নদীতে এক ইঞ্চি মাটিও কাটতে দেয়া হবে না: কৃষিমন্ত্রী
১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি : পানিসম্পদ প্রতিমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
সারাদেশে সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানি সম্পদমন্ত্রী
রাজশাহীকে চাঁদাবাজিমুক্ত শান্তির শহর গড়াই অগ্রাধিকার: ভূমিমন্ত্রী
সনাতনীদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সরকার : বদেশ্বরী মন্দিরে প্রতিমন্ত্রী আজাদ
কয়েকদিন মেঘলা থাকবে আকাশ, দক্ষিণাঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস
সারাদেশনরসিংদীতে বাজার মূল্য স্থিতিশীল রাখার নির্দেশ খায়রুল কবিরের
শার্শায় দুর্বৃত্তের হামলায় পল্লী চিকিৎসক নিহত, আটক ৩
মাগুরা-যশোর মহাসড়কে ট্রাক উল্টে চালক নিহত
রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকের চালকের মৃত্যু
জামালপুরে পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
রংপুরে ৩১ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সলঙ্গায় নসিমনের চাপায় প্রাণ গেল শিশুর, আহত আরও এক
সিরাজগঞ্জে ঘোড়ার মাংস বাজারজাতের চেষ্টা, ২ জন আটক
তারাকান্দায় আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ, আগুন ও ভাঙচুর
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, ২ যুবকের মৃত্যু
আড়াইহাজারে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; আহত ৯, আটক ৫
গোপালগঞ্জে বিলে বিষ প্রয়োগে ৫০ বিঘা পেঁয়াজ ক্ষতিগ্রস্ত
নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় ব্যবসায়ী নিহত
আন্তর্জাতিকআফগানিস্তানের ভেতরে বিমান হামলার হুঁশিয়ারি পাকিস্তান মন্ত্রীর
মিসরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৮ জন নিহত, আহত ৩
খেলাগাজায় ২৫ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণে ফিফার ঘোষণা
চিপকে ৮২ রানের দাপুটে জয়, হাসিমুখে বিশ্বকাপ শেষ আফগানিস্তানের
সারাদেশ

নতুন সীমানা বাতিলের দাবিতে বেড়ায় হরতাল ঘোষণা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা-১ আসনের গঠন পুনর্বহালের দাবিতে আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল এবং রাজপথ ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে বেড়া সর্বদলীয় সংগ্রাম কমিটি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বেড়া পৌরসভার ফকির রাইস মিল চত্বরে এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন সংগ্রাম কমিটির আহ্বায়ক আলহাজ ফজলুর রহমান ফকির।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেড়া উপজেলার চারটি ইউনিয়নের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শ্রমিক সংগঠন ও পেশাজীবীদের অংশগ্রহণে গঠিত হয় "পাবনা-১ সর্বদলীয় সংগ্রাম কমিটি"। তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বেড়া পৌরসভা ও সংশ্লিষ্ট চার ইউনিয়নকে পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) থেকে বিচ্ছিন্ন করে পাবনা-২ (বেড়া-সুজানগর)-এ সংযুক্ত করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এই ইস্যুতে গত কয়েক দিন ধরে ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সন্ধ্যায় মশাল মিছিল করছে স্থানীয় জনসাধারণ।

সভায় বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন একতরফাভাবে ও একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় এই বিভাজন করেছে। এতে করে বেড়ার জনগণকে অবিচার ও রাজনৈতিকভাবে বঞ্চনার মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

সভায় আরও বক্তব্য দেন:

সালাউদ্দিন ইকবাল – সাধারণ সম্পাদক, বেড়া পৌর বিএনপি
সাজেদুল ইসলাম দিপু – সাবেক যুগ্ম আহ্বায়ক
হাজি ইকবাল – সভাপতি, বেড়া নৌবন্দর ব্যবসায়ী সমিতি
শাহীন মোল্লা – সাধারণ সম্পাদক, বেড়া চতুর হাট ব্যবসায়ী সমিতি
মঈন উদ্দিন খাজা – সাধারণ সম্পাদক, বেড়া রিকশাভ্যানচালক সমবায় সমিতি
জাকির হোসেন জাহিদ – শ্রমিক নেতা
এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে বেড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, শ্রমিক সংগঠন এবং চার ইউনিয়নের সাধারণ মানুষ।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন