সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
প্রবাস

মালয়েশিয়ায় ১৭১ অবৈধ অভিবাসী আটক, ৯ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

কুয়ালালামপুর ও জোহর বাহরুতে পরিচালিত পৃথক অভিযানে এই আটক প্রক্রিয়া চালানো হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে কুয়ালালামপুরের সেতাপাক এলাকার দানাউ কোটার একটি ১৯ তলা ভবনে অভিযান চালানো হয়। প্রায় দুই সপ্তাহের নজরদারির পর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১২৫ জনকে আটক করা হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, আটককৃতদের মধ্যে ৮১ জন পুরুষ ও ৪৪ জন নারী রয়েছেন। বয়সসীমা ১৬ থেকে ৭০ বছর। আটক অভিবাসীদের মধ্যে মিয়ানমারের ৬৯ জন, ভারতের ২৫ জন, পাকিস্তানের ১৪ জন, ইন্দোনেশিয়ার ১২ জন এবং বাংলাদেশের ৫ জন রয়েছেন।

তিনি আরও জানান, ভবনের ৬৪টি ইউনিটে তল্লাশি চালিয়ে মোট ৪০০ জনের কাগজপত্র যাচাই করা হয়। এদের মধ্যে বৈধ কাগজপত্র না থাকা ও ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়াসহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১২৫ জনকে আটক করা হয়েছে।


এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে জোহর রাজ্যের উলু তিরম এলাকায় ‘অপস সাপু’ নামের আরেকটি অভিযানে আরও ৪৬ জন অভিবাসীকে আটক করা হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন—১৩ জন ইন্দোনেশিয়ান পুরুষ, ১০ জন ইন্দোনেশিয়ান নারী, ১২ জন মিয়ানমার নাগরিক (পুরুষ), ৪ জন মিয়ানমার নারী, ৪ জন বাংলাদেশি পুরুষ, ১ জন নেপালি এবং দুইজন শিশু (২ ও ৬ বছর বয়সী), যারা ইন্দোনেশিয়ান নাগরিক।

তিনি জানান, আটককৃতদের অভিবাসন আইনের অধীনে তদন্তের জন্য ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতা ও নিয়োগকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

৪৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন