সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বান্দরবানে সোনালী ব্যাংকের ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠিত

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সোনালী ব্যাংক পিএলসি, বান্দরবান শাখার আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় “তারুণ্যের উৎসব ২০২৫” শীর্ষক একটি গ্রাহক সেবা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘গ্রাহক সেবা সপ্তাহ’ উপলক্ষে ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১০ সেপ্টেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর, বান্দরবান-এর হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি বান্দরবান শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রাজন কান্তি দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের বান্দরবান প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খালেদ মুহাম্মদ ফরহাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, বান্দরবান জেলার উপ-পরিচালক মোঃ এনায়েত করিম; সোনালী ব্যাংক বান্দরবান শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার খোরশেদ আলম; সিনিয়র অফিসার (ক্যাশ) শ্যামল কান্তি তঞ্চঙ্গ্যা; সিনিয়র অফিসার মোঃ নেজাম উদ্দিন এবং সিনিয়র অফিসার (ক্যাশ) সনজিব ভট্টাচার্য।

সভাপতির বক্তব্যে রাজন কান্তি দাস বলেন, “একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তারুণ্যের ওপর। তরুণদের সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে, যা দেশের স্বনির্ভরতায় ভূমিকা রাখবে।”

প্রধান অতিথি খালেদ মুহাম্মদ ফরহাদ বলেন, “সোনালী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এই যাত্রায় তরুণদের অংশগ্রহণ অপরিহার্য।” তিনি উপস্থিত সবাইকে সোনালী ব্যাংকের বালাঘাটা আউটলেট ও বিভিন্ন এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি মোঃ এনায়েত করিম বলেন, “সোনালী ব্যাংক নতুন উদ্যোক্তা তৈরিতে কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। তরুণদের জন্য ব্যাংকের ডিজিটাল সেবা গ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়।”

অনুষ্ঠানে বক্তারা তরুণদের জন্য ব্যাংকিং সেবা, ডিজিটাল আর্থিক খাত, সাইবার নিরাপত্তা, জাল নোট শনাক্তকরণ, ঋণ ও বিনিয়োগ, এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করেন।

গ্রাহকসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণদের মধ্যে ব্যাংকিং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উদ্যোক্তা হবার প্রতি আগ্রহ সৃষ্টি হয় বলে আয়োজকরা জানান।

৪২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন