সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশসাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
বিনোদন

লাইফ সাপোর্টে লালনসঙ্গীতের কিংবদন্তি ফরিদা পারভীন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশবরেণ্য লালনসঙ্গীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হওয়ায় গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

তিনি জানান, "রোগীর রক্তচাপ বিপজ্জনকভাবে কমে গেছে। তার শরীরে সংক্রমণ বেড়েছে এবং কিডনি জটিলতা তো আগে থেকেই ছিল। বর্তমানে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন।"

শিল্পীর বড় ছেলে ইমাম নিমেরি উপল বলেন, "মায়ের শারীরিক অবস্থা খুবই গুরুতর। সবাই তার জন্য দোয়া করবেন।"

দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছেন ফরিদা পারভীন। চিকিৎসকের পরামর্শে তাকে সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করানো হচ্ছিল। গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য মহাখালীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডায়ালাইসিসের পর তার অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে তাকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদা পারভীনের দীর্ঘদিনের শারীরিক সমস্যার মধ্যে রয়েছে কিডনি জটিলতা ছাড়াও ফুসফুসের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যা।

১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসঙ্গীত পরিবেশনার মাধ্যমে সংগীতজীবন শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তিনি। পরবর্তীতে সাধক মোকসেদ আলী শাহর কাছ থেকে লালনসঙ্গীতে তালিম নিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন লালনগীতির অন্যতম প্রধান কণ্ঠশিল্পী।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। পাশাপাশি নতুন প্রজন্মকে লালনের দর্শন ও সংগীতচর্চায় অনুপ্রাণিত করতে প্রতিষ্ঠা করেন ‘অচিন পাখি স্কুল’ নামক সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান।

৩৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন