সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ট্রাম্পের শেষ হুঁশিয়ারি: ‘হামাস শর্ত না মানলে পরিণতি ভোগ করবে’

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরাইল যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৭ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে তিনি হামাসকে ‘শেষবারের মতো’ সতর্ক করে বলেন, "ইসরাইলিরা আমার দেওয়া শর্ত মেনে নিয়েছে। এখন হামাসেরও সেটা মেনে নেওয়া উচিত। এটা তাদের জন্য শেষ সতর্কবার্তা। শর্ত না মানলে এর চড়া মূল্য দিতে হবে।"

ট্রাম্পের এই হুঁশিয়ারির পরপরই এক বিবৃতিতে সাড়া দেয় হামাস। গোষ্ঠীটি জানায়, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু প্রস্তাব পেয়েছে এবং সেসব নিয়ে আলোচনা চলছে। যদিও প্রস্তাবের বিস্তারিত কিছু জানায়নি হামাস, তবে জানায়—যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের শর্তে তারা যেকোনো বাস্তবসম্মত উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত।

এদিকে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ফিরে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার মনে হচ্ছে খুব শিগগিরই গাজার বিষয়ে একটি চুক্তি হতে যাচ্ছে।” তিনি আরও বলেন, “সব জিম্মিকে ফিরিয়ে আনা হবে, জীবিত বা মৃত। আমি বিশ্বাস করি, আমরা সবাইকে পেয়ে যাব।”

তবে গাজায় যুদ্ধ থেমে নেই। রোববার ইসরাইলি বাহিনী গাজার উপত্যকার বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। আল-রুয়া টাওয়ারে চালানো এক হামলায় সাততলা ভবনটি মুহূর্তেই ধসে পড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, ওই ভবন হামাসের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল। হামলার আগে সাধারণ মানুষকে এলাকা ছাড়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছিল বলে জানায় তারা।

একইদিনে গাজার আল-জাজিরা ক্লাবেও বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। সেখানে শতাধিক বাস্তুচ্যুত মানুষ তাঁবুতে অবস্থান করছিলেন। হামলায় আশ্রয়কেন্দ্রটি ধসে পড়ে এবং আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুন্ডলী। সাইরাত শিবিরেও ইসরাইলি ড্রোন হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন