সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মহাখালীতে সড়কে বাস আড়াআড়িভাবে রেখে অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার পর এ অবরোধ শুরু হয়।

এর ফলে মহাখালী ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়, জনসাধারণ পড়েন চরম ভোগান্তিতে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করা তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ‘একতা পরিবহন’-এর চালক ও শ্রমিকদের কথাকাটাকাটি হয়। এই ঘটনার জেরে শিক্ষার্থীরা ‘একতা পরিবহনের’ ৭–৮টি বাস আটকে দেয়। এরপর ক্ষুব্ধ হয়ে পরিবহন শ্রমিকরা মহাখালী রেলগেট থেকে নাবিস্কো পর্যন্ত বিভিন্ন স্থানে বাস দাঁড় করিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

ওসি আরও জানান, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ, শ্রমিক নেতা ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে ট্রাফিক গুলশান বিভাগ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, পরিবহন শ্রমিক ও মালিক পক্ষ মহাখালী টার্মিনাল এলাকায় দুই পাশে রাস্তা বন্ধ রেখেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে, সড়ক বন্ধ থাকায় বনানী থেকে তেজগাঁও ও এর আশপাশের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে কিংবা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

৩১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন