সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

বরিশালে ডুবে যাওয়া জাহাজ ৩৩ বছর পর উদ্ধার

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রায় ৩৩ বছর আগে তেঁতুলিয়া নদীতে ডুবে যাওয়া একটি পণ্যবাহী জাহাজ দীর্ঘ সময় পর উদ্ধার করা হয়েছে।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মিঠুয়া সংলগ্ন এলাকায় চর খনন করে নদীর প্রায় ৭০ ফুট নিচ থেকে সম্প্রতি জাহাজটি তোলা হয়েছে। ১৯৯২ সালে বৈদ্যুতিক যন্ত্রপাতি বহনকারী এ জাহাজটি ঝড়ের কবলে পড়ে ডুবে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তিমালিকানাধীন নৌযান ডুবে গেলে তিনবার চিঠি দিয়ে সাড়া না পেলে সেটি নিলামে তোলা হয়। তেমনই ২০০৫ সালে ‘এমবি মোস্তাবি’ নামের এই জাহাজটি নিলামে তোলে সংস্থাটি।

উদ্ধারকাজের দায়িত্বে থাকা বরিশালের সাব ঠিকাদার মো. ইউসুফ মিয়া জানান, নিলামে সর্বোচ্চ দরদাতা হয়ে খুলনার ‘অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট’ প্রতিষ্ঠানটি ২০ লাখ টাকায় জাহাজটি কিনেছিল। পরবর্তীতে তিনি মূল মালিক আনসার উদ্দিনের কাছ থেকে জাহাজটির মালিকানা গ্রহণ করেন।

তিনি বলেন, “২০১২ সাল থেকে কয়েক দফায় উদ্ধারচেষ্টা ব্যর্থ হয়। তবে চার মাস আগে আমরা বড় পরিসরে খনন কাজ শুরু করি। প্রায় পাঁচ একর এলাকা এবং ৪৮ ফুট গভীর চর কেটে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে অবশেষে জাহাজটি উদ্ধার করতে সক্ষম হই।”

উদ্ধারকাজে ব্যবহার করা হয়েছে তিনটি শক্তিশালী বিকে বার্জ, বিশেষ ধরনের ক্রেন, ডুবুরি দল এবং আধুনিক প্রযুক্তি। ১৮০ ফুট দীর্ঘ, ১৪ ফুট প্রস্থ এবং ১৭ ফুট উচ্চতার এ জাহাজটিতে এখনো বেশ মজবুত প্লেট ও প্রায় অক্ষুণ্ন রং দেখা গেছে। রয়েছে ইঞ্জিনসহ মূল্যবান যন্ত্রাংশ।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাজটি ডুবে যাওয়ার পর কিছু বৈদ্যুতিক মালামাল উদ্ধার করা সম্ভব হলেও মূল জাহাজটি এত দিন পানির নিচেই থেকে যায়। চর পড়ে দৃশ্যমান হওয়ার পর থেকেই উদ্ধারচেষ্টা আবার গতি পায়।

স্থানীয় প্রবীণ হানিফ রাঢ়ী বলেন, “জাহাজটি উদ্ধারের অনেক চেষ্টা হয়েছে, কিন্তু কেউ সফল হতে পারেনি। এবার ঠিকাদার দলটি সত্যি সত্যিই দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এদিকে পুরোনো জাহাজ তোলার খবর শুনে নদীপাড়ে ভিড় করছেন উৎসুক জনতা। পাশের ভোলা জেলা থেকে স্পিডবোটে করে আসা মো. জাহাঙ্গীর আলম বলেন, “এত বড় জাহাজ আর এত বড় যন্ত্রপাতি জীবনে প্রথম দেখলাম। এক কথায় অভূতপূর্ব অভিজ্ঞতা।”

মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান বলেন, “জাহাজ উত্তোলন সম্পূর্ণভাবে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে। বর্তমানে এটি কেটে টুকরো করে বিক্রি করা হচ্ছে।”

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, যদিও উদ্ধারস্থল বরিশালের মেহেন্দীগঞ্জে পড়েছে, তবে প্রশাসনিকভাবে সেটি চাঁদপুর অঞ্চলের আওতায়।

৩৩ বছর নদীর তলদেশে পলি আর চরের নিচে চাপা পড়ে থাকা জাহাজটির এমনভাবে উদ্ধার দেশের নৌপরিবহন ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

৩৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন