সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

গোয়ালন্দে দরবার শরিফে হামলা: সংঘর্ষে খাদেম নিহত, আহত অর্ধশতাধিক

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাসেল মোল্লা (২৮) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শুরু হওয়া এই সহিংসতায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা এলাকার বাসিন্দা। তিনি দরবার শরিফের খাদেম ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শরিফ ইসলাম এবং ফরিদপুর মেডিকেলের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান।

নুরুল হক ওরফে নুরাল পাগলা দীর্ঘদিন ধরে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতে দরবার শরিফ পরিচালনা করে আসছিলেন। গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হলে ভক্তরা তাঁর লাশ মাটি থেকে কিছুটা উঁচু করে বিশেষ কায়দায় দাফন করেন। এ নিয়ে স্থানীয় আলেম সমাজ ও ‘উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি’ শরিয়ত পরিপন্থী দাফনের অভিযোগ তুলে কবর নিচু করার দাবি জানায়।

দফায় দফায় প্রশাসনের সঙ্গে বৈঠক করলেও দাবি পূরণ না হওয়ায় কমিটি শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচির একপর্যায়ে উত্তেজিত জনতা দরবার শরিফে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আনসার ক্লাব মাঠে সমাবেশ চলাকালে একদল লাঠিসোঁটা, হাতুড়ি ও শাবলসহ লোকজন দরবার শরিফের দিকে অগ্রসর হয়। পুলিশের বাধা উপেক্ষা করে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা হামলায় দুই পক্ষের সংঘর্ষ হয়।

হামলাকারীরা দরবারে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, মালামাল লুটপাট করে এবং একপর্যায়ে দরবারের প্রতিষ্ঠাতা নুরুল হকের কবর খুঁড়ে তাঁর লাশ বের করে সড়কে এনে পুড়িয়ে ফেলে। এ সময় পুলিশ, র‍্যাব ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয়।

সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন, যাদের মধ্যে পুলিশের ছয় সদস্যও রয়েছেন। হামলাকারীরা দুটি পুলিশ গাড়ি ও ইউএনওর গাড়ি ভাঙচুর করে।

রাজবাড়ী জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, “পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, “ঘটনাস্থল প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। একজন নিহত হয়েছেন বলে শুনেছি, তবে নিশ্চিত নয়।”


নুরাল পাগলার ছেলে মেহেদী নূর জিলানী জানিয়েছেন, তাঁর বাবার ইচ্ছা অনুযায়ী কবর কিছুটা উঁচু করে দেওয়া হয়েছিল, যা ইসলামী বিধান অনুযায়ীই ছিল বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, কবর নিচু করার বিষয়ে ভক্তদের সঙ্গে আলোচনা চলছিল, কিন্তু তাঁদের বিরুদ্ধে “মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে”।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন