সর্বশেষ

জাতীয়নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা।

জামায়াতের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নায়েবে আমির ডা. তাহের বলেন,

"বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থ, গণতন্ত্র, এবং উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। বিশেষভাবে দেশের গণতন্ত্রকে অর্থবহ ও কার্যকর করার প্রয়োজনীয়তা আলোচনায় গুরুত্ব পেয়েছে।"
তিনি আরও জানান,

"ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজও নেন। এছাড়া, চলতি মাসের মাঝামাঝি ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে আরেকটি বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে।"

৩২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন