সর্বশেষ

জাতীয়পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ফেব্রুয়ারিতেই নির্বাচন, 'বাইরের থাবা' রুখতে সতর্কতা চাইলেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

একইসঙ্গে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এই নির্বাচনে বাইরের কোনো হস্তক্ষেপ বা ‘থাবা মারার’ সুযোগ থাকবে না, এবং এজন্য সকল পক্ষের সমন্বিত সহযোগিতা কামনা করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীতে সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচন হবে এক আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে। তিনি বলেন, “যারা জীবনে কখনো ভোট দিতে পারেননি, তাদের জন্য এটি হবে এক নতুন অভিজ্ঞতা। আর যারা পূর্বে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদের জন্য এবার ভোট হবে শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক।”

তিনি জোর দিয়ে বলেন, কেউ যেন অভিযোগ করতে না পারে যে, তাকে ভোট দিতে দেওয়া হয়নি। সবার জন্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার।

প্রধান উপদেষ্টা সতর্ক করে দিয়ে বলেন, কিছু গোষ্ঠী নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে এবং নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে পৌঁছাতে বাধা দেওয়ার চেষ্টা চালাতে পারে। তিনি বলেন, “এর কিছু লক্ষণ ইতিমধ্যে দেখা যাচ্ছে, সামনে আরও দেখা যেতে পারে। আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে।”


ড. ইউনূস আরও বলেন, “এই নির্বাচন কোনো নির্দিষ্ট দলের নয়, এটি বাংলাদেশের সব মানুষের ও রাজনৈতিক দলগুলোর নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে চাই।”


প্রেস সচিব শফিকুল আলম জানান, সামনে দুর্গাপূজা উপলক্ষে দেশে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে প্রধানমন্ত্রী সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। “গণ্ডগোল তৈরির চেষ্টা হতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব হবে তা প্রতিহত করে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা,” বলেন তিনি।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, প্রতি পদে পদে বাধা আসবে, দ্বিধা তৈরি করার চেষ্টা চলবে। আমাদের সঠিক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

৩০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন