সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নে সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির তালিকায় ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

ইউপি চেয়ারম্যান, সদস্য, আওয়ামী লীগ নেতাদের স্ত্রী ও স্বজনদের নামে কার্ড বরাদ্দ দিয়ে প্রকৃত দুঃস্থ নারীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি মাসে একজন নারী ৩০ কেজি চালসহ প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ ও অন্যান্য আর্থ-সামাজিক সহায়তা পান। ২০২৫-২৬ অর্থবছরের জন্য আমবাড়ীয়া ইউনিয়নে ৯৭ জন উপকারভোগী নারীর তালিকা চূড়ান্ত করা হয়। তবে এ তালিকায় স্থান পেয়েছেন ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল সাইফুলের স্ত্রী, একাধিক মেম্বরের স্ত্রী ও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের আত্মীয়স্বজন।

তালিকার ৬০ নম্বরে রয়েছে চেয়ারম্যানের স্ত্রী মোছাঃ আঞ্জুমান আরা স্বপ্নার নাম, যেখানে অভিভাবকের স্থানে দেওয়া হয়েছে চেয়ারম্যানের ভাই আবুল কালাম আজাদের নাম। এ ছাড়া ১, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের তিন মেম্বার—সোহেল রানা লিটন, মিনাজুল ইসলাম এবং দাউদ আলী—তাদের স্ত্রীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের স্ত্রীদের নামও তালিকায় রয়েছে বলে জানা গেছে।

৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বকুল আলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছেন। সেখানে বলা হয়েছে তালিকাভুক্তির জন্য প্রতি নারীর কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হয়েছে। অভিযোগে ৮৭ জন নারীর কাছ থেকে ঘুষ নেওয়ার কথা উল্লেখ রয়েছে।

প্রকৃত দুঃস্থ নারীদের বাদ দিয়ে প্রভাবশালী পরিবারের সদস্যদের কার্ড প্রদান এবং অর্থ বাণিজ্যের অভিযোগে গোটা ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল সাইফুল বলেন, “আমার স্ত্রীর নাম অনেকে অনুরোধের প্রেক্ষিতে তালিকায় দেওয়া হয়েছিল। আমি ইউএনও অফিসে মৌখিকভাবে সংশোধনের অনুরোধ করেছি এবং এখনো চাল উত্তোলন করিনি।” তিনি আরও বলেন, “অনলাইনে আবেদন ও যাচাই-বাছাইয়ে কিছু ভুল হয়েছে। তবে ইচ্ছাকৃত কিছু করা হয়নি।”

তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন

 

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরই তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রধান করে এ কমিটি ১১ জন স্বচ্ছল নারীর তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি যাচাই করছে। তিনি বলেন, “তদন্তে যদি প্রমাণ হয় ইউপি চেয়ারম্যান বা সংশ্লিষ্টরা ইচ্ছাকৃতভাবে দুর্নীতি করেছেন, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী বলছেন, এই কর্মসূচি গরীব, একাকী, কর্মক্ষমতাহীন নারীদের জন্য। সেখানে প্রভাবশালী ও আর্থিকভাবে স্বচ্ছল নারীদের অন্তর্ভুক্তি প্রমাণ করে দুর্নীতির ভয়াবহ চিত্র। অবিলম্বে প্রকৃত দুঃস্থ নারীদের অধিকার নিশ্চিত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন