সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন, পূর্বশত্রুতার অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৫:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনির ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা হলেও স্ত্রীকে নিয়ে বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনীতে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন।

বায়েজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক (এসআই) জমির উদ্দিন জানান, রাতের অন্ধকারে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত মিলে মনিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে তিন থেকে চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

৩০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন