সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
রাজনীতি

উগ্রবাদের বিরুদ্ধে মধ্যপন্থী গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে মধ্যপন্থী ও উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, "বর্তমানে দেশে একটি গভীর ষড়যন্ত্র চলছে। সেটি হলো উদারপন্থী গণতন্ত্রকে সরিয়ে দিয়ে উগ্র রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার চেষ্টা। এটি দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।"

তিনি বলেন, "রাজনীতিতে মতভেদ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এখন মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছে, বিশেষ করে নির্বাচন নিয়ে তাদের মনে সংশয় কাজ করছে।"

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, "মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন। এখনো অনেক পথ বাকি, অনেক ষড়যন্ত্র রয়েছে। জনগণের পাশে থাকতে হলে ভালো কাজ করতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে।"

নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, "ঘোষণা অনুযায়ী নির্বাচন হবেই। এর কোনো বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে এবং ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার আশঙ্কা বাড়বে। দেশের ভেতরে-বাইরেও এর চেষ্টা চলছে।"

বিএনপি সংস্কারবিরোধী—এই প্রচারণাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করে তিনি বলেন, "বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা এবং সংসদীয় গণতন্ত্র—সবকিছু বিএনপির হাত ধরেই এসেছে। সংস্কারের কথা বাংলাদেশে প্রথম বিএনপিই বলেছিল।"

তিনি আরও বলেন, "আজ দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্য বিএনপির দিকেই তাকিয়ে আছে। আমরা জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করছি এবং করব।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন। এছাড়াও বক্তব্য রাখেন আবদুস সালাম, অধ্যাপক জাহানারা লাইজুসহ বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা।

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন