সর্বশেষ

সারাদেশ

ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্ট ভেঙে চুরি

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির ঘটনা ঘটেছে।

চোরেরা ব্যাংকের ভল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা এবং সিসি ক্যামেরার রেকর্ডিং ডিভাইস নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটে বুধবার (২৭ আগস্ট) রাতে গাড়াগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ইসলামী ব্যাংক এজেন্ট শাখা "আনোয়ার শেখ ট্রেডার্স"-এ। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা ভবনের পেছনের অংশ দিয়ে মই বেয়ে উঠে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ব্যাংকের ভল্ট ভেঙে নগদ অর্থ ও সিসিটিভি রেকর্ডার চুরি করে।

ব্যাংকের শাখা ম্যানেজার আল ইমরান জানান, "রাতের লেনদেন শেষে প্রতিদিনের মতো আমরা অফিস বন্ধ করে চলে যাই। সকালে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অফিসে আসা কর্মচারী ভল্ট ভাঙা অবস্থায় দেখতে পান। পরে আমরা এসে পুলিশকে খবর দিই।"

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরেরা সিসি ক্যামেরার ডিভাইসও নিয়ে গেছে, ফলে ব্যাংকের ভেতরের ভিডিও ফুটেজ উদ্ধার সম্ভব নয়। তবে আশপাশের ভবনের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে দ্রুতই অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই চোরচক্রকে আইনের আওতায় আনা সম্ভব হবে।"

চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

৩৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন