সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
শিক্ষা

রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে।

পূর্বঘোষিত ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর। বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।

এর আগে, মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমাও ২৬ আগস্ট থেকে বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শিক্ষার্থীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য—

ভোটগ্রহণের তারিখ পরিবর্তন,
ভোটকেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর,
ছবিসহ ভোটার তালিকা প্রস্তুত,
ডোপ টেস্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি।
প্রধান নির্বাচন কমিশনার জানান, “যৌক্তিকতার ভিত্তিতে ভোটগ্রহণের সময় পিছিয়ে আনা হয়েছে।”

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর গত ২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ইতোমধ্যে একাধিকবার মনোনয়নপত্র জমাদান ও অন্যান্য প্রক্রিয়ার সময়সীমা সংশোধন করা হয়েছে।

নতুন তারিখ ঘোষণায় শিক্ষার্থীদের একটি অংশ অসন্তোষ প্রকাশ করেছে। তারা বলছেন, বারবার তারিখ পরিবর্তনের মাধ্যমে নির্বাচনী পরিবেশ অনিশ্চিত হয়ে উঠছে।

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন