সর্বশেষ

জাতীয়অযৌক্তিক মুনাফা নয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু, জাতীয় স্মৃতিসৌধ-এ শ্রদ্ধা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম অফিস, বিকেলে নতুন মন্ত্রিসভার বৈঠক
জুলাই সনদ ‘অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ ঘোষণা চেয়ে রিট
দেশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে
রমজান ও ঈদ উপলক্ষে আজ থেকে কলেজে ছুটি, খুলবে ২৯ মার্চ
সোনার দামে আবারও ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
সারাদেশধামরাইয়ে চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তমিজ উদ্দিন
গাইবান্ধায় স্বামী হত্যার বিচার চাইলে থানায় হয়রানি, ওসির বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য
ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে অপহরণ আরাকান আর্মির
খুলনায় রমজান উপলক্ষে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু
পাবনার আটঘরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নোয়াখালীতে আ. লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫
নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ ব্যানার টানিয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড
গোবিন্দগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনা গাড়ি সংঘর্ষে ৩ নিহত, ১০ আহত
আ. লীগ কার্যালয়ে পতাকা ও হাসিনার ছবি, অভিযুক্তদের শনাক্তে পুলিশ
চুয়াডাঙ্গায় রমজানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির উদ্যোগ
প্রথমবারের মতো পার্বত্য মন্ত্রণালয়ে দু'জন মন্ত্রী
টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ
শিবগঞ্জে ৪শ' পিস ইয়াবা ও ২ লাখের বেশি টাকা উদ্ধার, গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে প্রণোদনা বিতরণ
প্রতিমন্ত্রী আব্দুল বারীকে ঘিরে জয়পুরহাট-২ আসনে আনন্দের জোয়ার
জয়পুরহাটে টিসিবির পণ্য বিক্রি শুরু, ট্রাকে ট্রাকে উপচেপড়া ভিড়
আন্তর্জাতিকজেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া
ইমরানের চোখের অবস্থার ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে: বললেন চিকিৎসকেরা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
সারাদেশ

কক্সবাজারে ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৯

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৭:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে মাছ ধরার একটি ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

অভিযানে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার সদরের নাজিরারটেক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

র‍্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে একটি মাছ ধরার ট্রলারকে থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রলারের তেলের ড্রামের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—কক্সবাজার পৌরসভার পেশকার পাড়ার আব্বাস উদ্দিন (৪৮), লাহারপাড়া বাসটার্মিনালের নবী হোসেন (৩৮), বাসটার্মিনাল এলাকার জাফর আলম (৬৩), ঈদগাঁওর বোলায়খালীর মো. ফিরোজ (৩৮), দক্ষিণ মাইজপাড়ার মো. মোস্তাক আহাম্মদ (৪০), চকরিয়ার ডুমখালীর মো. শাহাব উদ্দিন (৫৫), টেকনাফের লেচুপ্রাং এলাকার মো. সেলিম (৬৮), খুটাখালীর আবুল কালাম কালু (৭০), এবং বড়ইতলীর মো. আবু তাহের (৪২)।

র‍্যাব-১৫ এর কর্মকর্তা আ. ম. ফারুক জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন—এই চালানের মূল হোতা হচ্ছেন মো. বোরহান উদ্দিন, যিনি মহেশখালী এলাকার বাসিন্দা এবং বর্তমানে পলাতক। তিনি দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে আসছিলেন।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ট্রলারসহ আটককৃতদের কক্সবাজার ফিশারিঘাটে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

২৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন