সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

রমজানের এক সপ্তাহ আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী বছরের ফেব্রুয়ারিতে, রমজানের এক সপ্তাহ আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, যা তাদের কৌশল হতে পারে।

গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন বলেন, “আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি। এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।”

তিনি জানান, পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি এবং গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছে কিছু দল। মাঠ গরম রাখতেই এমন বক্তব্য দিচ্ছে তারা।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে ইতোমধ্যেই নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। “যারা এর বিপক্ষে অবস্থান নেবে, তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে,” মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, কোনো দল নির্বাচন থেকে সরে গেলে সেটি তাদের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত, তবে যারা বারবার বাহানার আশ্রয় নেবে, তারা ভবিষ্যতের রাজনীতি থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়বে।

জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “জুলাই সনদে থাকা কিছু অঙ্গীকার অযৌক্তিক মনে করছে বিএনপি। আমাদের নিজস্ব বিকল্প প্রস্তাব ঐকমত্য কমিশনে আলোচনার সময় উপস্থাপন করা হবে।” তিনি আরও বলেন, সংবিধানের ঊর্ধ্বে গিয়ে কোনো কিছুই গ্রহণযোগ্য নয় এবং আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো একটি যৌক্তিক অবস্থানে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি কোনো জটিলতা চায় না জানিয়ে তিনি বলেন, “সবার সম্মতিতে গঠিত এই সরকার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করবে – এমনটাই প্রত্যাশা আমাদের। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পরবর্তী নির্বাচন থেকে এটি কার্যকর হতে পারে।”

জামায়াতে ইসলামী সঙ্গে জোটবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন সালাহউদ্দিন আহমেদ। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সঙ্গে ভবিষ্যতে জোট হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান তিনি, তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন