সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

কোন কোন জায়গা নিয়ে ‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠা চায় নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি ‘গ্রেটার ইসরায়েল’ প্রতিষ্ঠার পক্ষে।

আই ২৪ নিউজের একটি অনুষ্ঠানে উপস্থাপক শ্যারন গালের হাতে একটি ‘গ্রেটার ইসরায়েল’ মানচিত্র সংবলিত অ্যামুলেট গ্রহণ করে নেতানিয়াহু বলেন, “খুব করেই চাই” এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হোক।

এই মন্তব্যে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ ধারণায় শুধু বর্তমান ইসরায়েলই নয়, বরং ফিলিস্তিনের সমস্ত অঞ্চল, মিশর ও জর্ডানের কিছু অংশ, সিরিয়া ও লেবাননের বিস্তৃত এলাকা অন্তর্ভুক্ত রয়েছে।


সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, “আমি একটি ঐতিহাসিক এবং ঐশ্বরিক মিশনে রয়েছি। ইহুদিরা বহু প্রজন্ম ধরে এই ভূমিতে ফিরে আসার স্বপ্ন দেখে এসেছে। আমরাও সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি, এবং আমাদের পরবর্তী প্রজন্মও এই স্বপ্ন বহন করবে।”

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘গ্রেটার ইসরায়েল’ ধারণাটি মূলত ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েলের দখলকৃত নতুন অঞ্চলগুলোর সঙ্গে যুক্ত হয়ে গঠিত হয়। এর মধ্যে পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ এবং গোলান মালভূমি অন্তর্ভুক্ত।

লিকুদ পার্টির আদিপুরুষ ও নেতানিয়াহুর রাজনৈতিক আদর্শের পথপ্রদর্শক জে’ইভ জাবোটিনস্কি সহ অনেক প্রাথমিক জায়নবাদী নেতা এই বৃহৎ ভৌগোলিক কাঠামোর পক্ষে ছিলেন।

২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলি লেখক আভি লিপকিন এক আলোচিত সাক্ষাৎকারে বলেন, “একদিন আসবে যখন আমাদের সীমানা হবে লেবানন থেকে সৌদি আরবের মরুভূমি পর্যন্ত, ভূমধ্যসাগর থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত।” তিনি আরও বলেন, “আমরা একদিন মক্কা, মদিনা ও সিনাই দখল করব এবং সেগুলোকে ‘শুদ্ধ’ করব।”

তবে এই ধরনের চরমপন্থী বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর আগে, ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোৎরিচও একাধিকবার বলেছেন, তারা ইসরায়েলের ভৌগোলিক সীমানা দামেস্ক পর্যন্ত বিস্তৃত করতে চান। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু এবং তাঁর মিত্রদের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ফিলিস্তিন ও প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর জন্য এটি একটি উদ্বেগজনক বার্তা।

৪০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন