সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

বিএসএফের হাত থেকে কৃষক ইকবালকে ফেরত আনলো বিজিবি

ফজল হক, মেহেরপুর
ফজল হক, মেহেরপুর

শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হওয়া মেহেরপুরের কৃষক ইকবাল হোসেনকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে সীমান্তে অনুষ্ঠিত এক বৈঠকের পর তাকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৩৩/৩-এস এর কাছে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ৪৭ ব্যাটালিয়নের কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান এবং ভারতের পক্ষে ছিলেন বিএসএফ ৫৬ ব্যাটালিয়নের রউথবাড়ি ক্যাম্প কমান্ডার এসি আনোছ কুমার।

দীর্ঘ সময় ধরে চলা এ বৈঠকে সীমান্ত আইন, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শৃঙ্খলা রক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশ রোধে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন দুই বাহিনীর কর্মকর্তারা।

ফেরত আনা কৃষক ইকবাল হোসেনকে বিজিবি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে নো ম্যান্স ল্যান্ডে অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন গত বৃহস্পতিবার বিকেলে সীমান্ত এলাকায় কাজ করতে গিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন বলে জানা গেছে। সীমান্ত পিলার ১৩২/১৫-আর এর নিকটবর্তী এলাকা থেকে ১০০ গজ ভেতরে গিয়ে বিএসএফের ৫৬ ব্যাটালিয়নের সদস্যদের হাতে তিনি আটক হন।

৩০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন