সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদে লড়ছেন ৯৫ জন, মোট প্রার্থী ৪৬২

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ৫:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) — এই তিন শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯৫ জন প্রার্থী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দীন এই তথ্য জানান।

তিনি বলেন, এবারের নির্বাচনে প্রাথমিকভাবে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন ৪৬২ জন, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬০ জন। অন্যদিকে, মনোনয়নপত্রে বিভিন্ন ত্রুটির কারণে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।


তথ্য অনুযায়ী, ভিপি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ৪৮ জন (পুরুষ ৪৩, নারী ৫), জিএস পদে ১৯ জন (পুরুষ ১৮, নারী ১) এবং এজিএস পদের জন্য লড়ছেন ২৮ জন (পুরুষ ২৪, নারী ৪)।

তিনটি শীর্ষ পদে কোনো দলীয় জোট বা ছাত্রসংগঠনের একক আধিপত্য না থাকায় প্রতিদ্বন্দ্বিতা বেশ জমজমাট হবে বলেই ধারণা করা হচ্ছে।

ডাকসুর মোট ২৫টি পদের মধ্যে তিনটিতে কোনো নারী প্রার্থী নেই। এগুলো হলো—সমাজসেবা সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক এবং ছাত্র পরিবহন সম্পাদক পদ।

অন্যদিকে, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদের জন্য নারী প্রার্থীর সংখ্যা পুরুষের চেয়েও বেশি (নারী ৯, পুরুষ ২)।

সাধারণ সদস্য পদে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন—মোট ২১৫ জন। এর মধ্যে ১৯১ জন পুরুষ এবং ২৪ জন নারী প্রার্থী।

ডাকসুর পাশাপাশি হল সংসদ নির্বাচনেও রয়েছে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা। এ পর্যন্ত হল সংসদের বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন ১১০৮ জন। মাত্র একজনের মনোনয়নপত্র স্থগিত হয়েছে।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, তারা ২৩ আগস্টের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এর পরদিন, ২৪ আগস্ট যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মনোনয়নপত্র স্থগিতের পেছনে ভোটার নম্বরের ভুল, রেজিস্ট্রেশন নম্বরের অসঙ্গতি, নাম বা স্বাক্ষরে ত্রুটি, পিতামাতার নামের ভুলসহ বিভিন্ন কারিগরি ত্রুটি দায়ী বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

৪৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন