সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

আট মামলায় জামিন, তবুও মুক্তি পাচ্ছেন না ইমরান খান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সামরিক স্থাপনায় হামলার অভিযোগে দায়ের হওয়া আটটি মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে।

তবে এই জামিনের পরও ইমরান খানের মুক্তির সম্ভাবনা আপাতত নেই। কারণ, একটি দুর্নীতির মামলায় তার ১৪ বছরের সাজা বহাল রয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ এই জামিনের আদেশ দেন। এর আগে লাহোর হাইকোর্ট ইমরান খানের জামিন আবেদন নাকচ করায় তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন।

আইনজীবীরা জানিয়েছেন, তাকে এখনো তোশাখানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলার রায় ইতোমধ্যে ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে।

শুনানির সময় রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি বলেন, ২০২৩ সালের ৯ মে পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলার পেছনে নির্দেশদাতা ছিলেন ইমরান খান। মামলাগুলো সন্ত্রাসবিরোধী আদালতে বিচারাধীন এবং দুই বছরের বেশি সময় ধরে তার জামিন আবেদনগুলো একাধিক আদালতে খারিজ হয়ে এসেছে বলেও জানান তিনি।

তবে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, তারা কেবল জামিনের বিষয়টিই বিবেচনা করবে, মূল মামলার বিচার নয়। আদালত রাষ্ট্রপক্ষকে প্রমাণ চেয়ে জিজ্ঞাসা করলে বলা হয়, মামলায় তিনজন সাক্ষীর জবানবন্দি রয়েছে। তবে আদালতের কাছে সেই প্রমাণ যথেষ্ট সন্তোষজনকভাবে উপস্থাপন করতে না পারায় শেষপর্যন্ত জামিন মঞ্জুর হয়।

ইমরান খানের পক্ষে আইনজীবী সালমান সফদার বলেন, আটটি মামলার মধ্যে পাঁচটিতে ইমরান খানের নামই নেই। আদালত তার বক্তব্য শোনার পর জামিনের আদেশ দেয়।

উল্লেখ্য, জামিন শুনানি গ্রহণকারী বেঞ্চেও পরিবর্তন আনা হয়। বিচারপতি মিয়া গুল হাসান আওরঙ্গজেবের স্থলে বিচারপতি হাসান আজহার রিজভিকে তিন সদস্যের বেঞ্চে অন্তর্ভুক্ত করা হয়।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন