সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

বিসিবি সভাপতি পদে জমে উঠছে লড়াই: আলোচনায় বুলবুল, তামিম ও ফারুক

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৭:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী সভাপতির নাম ঘিরে ক্রীড়াঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ঢাকার ক্লাব পলিটিক্সে নেতৃত্ব দেওয়া বিসিবি পরিচালক মাহবুব আনাম হঠাৎ করেই সভাপতি নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় পাল্টে গেছে নির্বাচনী সমীকরণ।

মাহবুব আনামের সরে দাঁড়ানোর পর প্রশ্ন উঠেছে—তাহলে কার নেতৃত্বে এগোবে ঢাকার ৭২টি ক্লাব নিয়ে গঠিত নির্বাচনী মোর্চা? এবং কে হবেন বিসিবির পরবর্তী সভাপতি?

বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্বশীল সূত্র মতে, অন্তবর্তী সরকারের প্রথম পছন্দও তিনিই। বিসিবি সভাপতি পদে তাকে নির্বাচন করার জন্য বলা হয়েছে বলেও জানা গেছে। যদিও বুলবুল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তার আশঙ্কা, অক্টোবরের নির্বাচনের পর জাতীয় নির্বাচনের ফলে সরকার পরিবর্তন হলে সভাপতির পদে টিকে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

এদিকে আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও আলোচনায় রয়েছেন। যদিও তিনি প্রকাশ্যে এখনো সভাপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেননি, তবে ঢাকার ক্লাব, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাগুলোর বড় একটি অংশের সমর্থন রয়েছে তার পক্ষে।

সাম্প্রতিক সময় পর্যন্ত নিজেকে একটু গুটিয়ে রাখলেও, নির্বাচনে অংশ নিলে তামিম হবেন একজন ‘বড় প্রার্থী’। তবে বসুন্ধরার সঙ্গে জোট বাঁধার গুঞ্জন নাকচ করে দিয়ে তামিম স্পষ্ট করেছেন, “আমি নিজের পায়ে দাঁড়িয়ে নির্বাচন করতে চাই, কারো সঙ্গে জোট নয়।”

সবচেয়ে চমক হতে পারে ফারুক আহমেদ। নির্বাচনী আলোচনায় কিছুটা কম শোনা গেলেও, ক্রিকেট সংশ্লিষ্টদের ধারণা, শেষ মুহূর্তে তাকেও প্রার্থী হিসেবে পাওয়া যেতে পারে।

অতীতে আলোচনায় থাকলেও এখন নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েছেন সাবেক বোর্ড সভাপতি আলী আসগর লবি, ব্যবসায়ী কুতুবউদ্দীন আহমেদ এবং সংগঠক সৈয়দ আশরাফুল হক। সময়ের ব্যবধানে এসব নাম আর আলোচনায় নেই বললেই চলে।


চূড়ান্ত প্রার্থী তালিকা বা নির্বাচনী প্রচারণা এখনো শুরু না হওয়ায় নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে জাতীয় দলের তিন সাবেক অধিনায়ক—বুলবুল, তামিম ও ফারুক—যদি সবাই প্রার্থী হন, তাহলে বিসিবির ইতিহাসে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে চলেছে এটি।

৪১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন