সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
রাজনীতি

জুলাই সনদে অসামঞ্জস্যতা নিয়ে ২০ আগস্টের মধ্যে মতামত দেবে বিএনপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্যতা এবং সঠিক উপস্থাপনার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৭ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, "গত শনিবার আমরা খসড়া হাতে পেয়েছি। এটি পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে আমাদের মতামত জানাব। আপাতত যেটুকু দেখেছি, তাতে কিছু বিষয় অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে, আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।"

এদিকে, বিএনপির পক্ষ থেকে ২০ আগস্টের মধ্যে মতামত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে সম্প্রতি জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হয়। শনিবার (১৬ আগস্ট) খসড়াটি দলগুলোর কাছে পৌঁছায়। এতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনার পাশাপাশি ২০১৮ সালের কোটা আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে।

খসড়ার প্রস্তাবে বলা হয়েছে, সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে বিবেচিত হবে। ফলে এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা প্রণয়নের কর্তৃত্ব নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।

৪৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন