সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২৯

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৮:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৯ জন আহত হয়েছেন।

রোববার (১৭ আগস্ট) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেন্ট্রাল সুলাওয়েসির পোসো জেলার উত্তর দিকে ১৫ কিলোমিটার দূরে, সমুদ্রের নিচে—বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ভূমিকম্পের পরপরই অন্তত ১৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে, তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, আহতদের বেশিরভাগকেই স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সকালের প্রার্থনায় থাকা একটি গির্জার উপাসনার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। গির্জাটিতে কাঠামোগত ক্ষতির ভিডিও ইতোমধ্যে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিএনপিবি মুখপাত্র আব্দুল মুহারী জানিয়েছেন, পোসো জেলার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা মাঠ পর্যায়ে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু করেছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে।

এর আগে ২০২২ সালে পশ্চিম জাভার সিয়ানজুর শহরে ৫.৬ মাত্রার ভূমিকম্পে ৬০০-এর বেশি মানুষ প্রাণ হারান। ২০১৮ সালে সুলাওয়েসিতে ভূমিকম্প ও সুনামিতে নিহত হয়েছিলেন ৪,৩০০ জনের বেশি।

সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামি, যেখানে শুধু আচেহ প্রদেশেই প্রাণ হারিয়েছিলেন কয়েক লাখ মানুষ।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন