সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

ওয়াশিংটন যাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি, ট্রাম্পের সঙ্গে বৈঠক সোমবার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনস্কি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ এক পোস্টের মাধ্যমে।

জেলেনস্কি জানিয়েছেন, সাম্প্রতিক এক টেলিফোন আলাপে ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘ ও বাস্তবধর্মী আলোচনা হয়েছে। ওই আলোচনায় ট্রাম্প তাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাতের বিষয়ে অবহিত করেছেন। এই বৈঠকটি গত শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত হয় এবং এটি তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে।

ট্রাম্প-পুতিন বৈঠকের বিষয়ে জেলেনস্কি বলেন, “ট্রাম্প পুনরায় নিশ্চিত করেছেন যে, তিনি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টার জন্য প্রস্তুত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্র পরিস্থিতির অগ্রগতিতে একটি বড় ভূমিকা রাখতে পারে।”

জেলেনস্কি আরও জানান, তিনি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং হত্যাকাণ্ড রোধের বিষয়ে সবদিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। একই সঙ্গে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাবকে তিনি স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, “নেতৃবৃন্দের পর্যায়ে মূল বিষয়গুলো আলোচনার জন্য ত্রিপক্ষীয় ফর্ম্যাট অত্যন্ত কার্যকর হতে পারে।”

এছাড়া, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপের সংশ্লিষ্টতা এবং মার্কিন নিরাপত্তা গ্যারান্টির বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, আলাস্কার বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, তারা একটি “বোঝাপড়ায়” পৌঁছেছেন। তবে ট্রাম্প জানিয়েছেন, শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন