সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণ, নিহত ১১ আহত বহু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ ১২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি গানপাউডার ও গোলাবারুদ প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং আরও ১৩০ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রুশ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে।

বিস্ফোরণটি ঘটে রাজধানী মস্কোর বাইরে অবস্থিত একটি কারখানায়, যেখানে বন্দুকের গুলি ও গানপাউডার উৎপাদন করা হতো। রাশিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকে পড়া হতাহতদের উদ্ধারে কাজ চলছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণে কারখানার একটি বড় অংশ ধসে পড়ে। মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করেছে এবং জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের স্থানটি ছিল একটি ইলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ উৎপাদনের কারখানা। এটি আগেও বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছিল—২০২১ সালে একই কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৭ জন।

এ ঘটনায় রিয়াজান অঞ্চলে একদিনের শোক ঘোষণা করেছেন গভর্নর পাওয়েল মালকভ। তিনি টেলিগ্রামে এক বার্তায় জানান, নিহতদের সম্মানে পুরো এলাকায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

রাশিয়ায় বিভিন্ন বিস্ফোরক বা সামরিক উপাদান তৈরির কারখানায় এমন দুর্ঘটনা নতুন নয়। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও পুরোনো অবকাঠামোর কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী ঘটনা ঘটে থাকে।

৩০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন