সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

শিক্ষকদের আলটিমেটাম, ১৫ সেপ্টেম্বর থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা অন্তর্বর্তী সরকারের প্রতি এক মাসের আলটিমেটাম দিয়েছেন।

আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবিতে ‘দৃশ্যমান ও যৌক্তিক’ অগ্রগতি না হলে ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা। এর আগে দুপুরে তারা শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন।

জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী জানান, “আমাদের দাবি দীর্ঘদিনের এবং অত্যন্ত যৌক্তিক, যা শিক্ষা মন্ত্রণালয় নিজেও স্বীকার করেছে। তবু দীর্ঘসূত্রতায় কোনো বাস্তব অগ্রগতি হচ্ছে না। তাই আমরা ৩০ দিনের সময়সীমা দিচ্ছি। এর মধ্যে উদ্যোগ না নিলে ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে সর্বাত্মক কর্মবিরতিতে যাব।”

এদিন দুপুর দেড়টার দিকে শিক্ষক নেতাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপদেষ্টা ড. আবরার শিক্ষকদের সার্বজনীন বদলির দাবিতে ৯ সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দেন।

কমিটির সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মিজানুর রহমানকে এবং সদস্যসচিব হিসেবে আছেন উপ-সচিব (মাধ্যমিক-২) সাইয়েদ এ জেড মোরশেদ আলী। কমিটিতে মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৈঠকে শিক্ষক নেতারা বাড়িভাড়া বৃদ্ধিসহ অন্যান্য আর্থিক দাবিদাওয়ার বিষয়েও আলোচনা করেন। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের কাছ থেকে এসব বিষয়ে লিখিত প্রস্তাবনা চেয়েছে এবং বাস্তবসম্মত সমাধানে আশ্বাস দিয়েছে।

এর আগে সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হন দেশের ৬৪ জেলার কয়েক হাজার এমপিওভুক্ত শিক্ষক। মহাসমাবেশ চলাকালে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী রাস্তায় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

দুপুর ২টায় সচিবালয় অভিমুখে পদযাত্রার কথা থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় শিক্ষকরা পদযাত্রা স্থগিত করেন। বৈঠকের ফলাফল সন্তোষজনক মনে হওয়ায় বিকেলে কর্মসূচি শেষ করে শিক্ষকরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

১০৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন