সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশকুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি কিম কেওন হিকে স্টক কারসাজি, ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

সিউলের একটি আদালতে মঙ্গলবার দীর্ঘ চার ঘণ্টার শুনানিতে কিম সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তবে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, কারণ তদন্তকারীরা আশঙ্কা করছেন, তিনি মামলার প্রমাণ নষ্ট করতে পারেন।

স্টক কারসাজি ও ঘুষের অভিযোগ
প্রসিকিউশন দাবি করেছে, ৫২ বছর বয়সী কিম একটি গাড়ি কোম্পানি—ডয়চ মোটরস–এর শেয়ার মূল্যে কারসাজিতে জড়িত ছিলেন। এই অনিয়মের মাধ্যমে তিনি প্রায় ৮০০ মিলিয়ন ওন (প্রায় ৬ লাখ মার্কিন ডলার) লাভ করেন বলে অভিযোগ।

এছাড়া, কিমের বিরুদ্ধে বিতর্কিত ইউনিফিকেশন চার্চ থেকে ঘুষ হিসেবে দুটি ব্যয়বহুল চ্যানেল ব্যাগ এবং একটি হীরার নেকলেস গ্রহণের অভিযোগও উঠেছে। বলা হচ্ছে, এসব উপহার তিনি পেয়েছেন ব্যবসায়িক সুবিধার বিনিময়ে।

রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও রয়েছে
তবে কেবল আর্থিক নয়, কিমের বিরুদ্ধে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও। অভিযোগ করা হচ্ছে, তিনি ২০২২ সালের উপ-নির্বাচন এবং ২০২4 সালের সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন।

আদালতে ক্ষমা প্রার্থনা
শুনানির দিন কিম কেওন হি কালো স্যুট ও স্কার্ট পরে আদালতে হাজির হন। তাকে গম্ভীর ও সংযত দেখা যায়। সাংবাদিকদের সামনে তিনি বলেন:

“আমি একজন গুরুত্বহীন মানুষ হলেও, আমার কারণে সমস্যা তৈরি হয়েছে—এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।”

এদিকে, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল গত ডিসেম্বরে হঠাৎ সামরিক আইন জারি করে দেশকে রাজনৈতিক সংকটে ফেলেন। বর্তমানে তিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারাধীন রয়েছেন।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন