সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশবাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
জাতীয়

মালয়েশিয়ায় হালাল শিল্প নিয়ে বৈঠক করলেন ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৪:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ার হালাল শিল্প কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার কুয়ালালামপুরের একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে হালাল শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পদুকা হাজাহ হাকিমাহ বিনতি মোহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট বিভাগের (জাকিম) মহাপরিচালক সিরাজুদ্দিন বিন সুহাইমি এবং হালাল ডেভেলপমেন্ট করপোরেশনের (এইচডিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হাইরোল আরিফাইন সাহারি।

বৈঠকে জানানো হয়, বৈশ্বিক হালাল পণ্যের বাজারের বর্তমান আকার ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩০ সালের মধ্যে এটি ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়া ইতোমধ্যেই হালাল শিল্পে অন্যতম নেতৃত্বদানকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, যার রয়েছে অন্তত ১৪টি হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। অন্যান্য প্রতিযোগী দেশের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশসমূহ, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।

বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও হালাল শিল্পে কাঙ্ক্ষিত অংশগ্রহণ করতে পারেনি। বর্তমানে কেবল ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ প্রদান করে এবং এখন পর্যন্ত মাত্র ১২৪টি প্রতিষ্ঠান এ সনদ লাভ করেছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “আমরা হালাল পণ্যের শিল্প গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে চাই। এর জন্য প্রয়োজনীয় চাহিদা চিহ্নিত করতে মালয়েশিয়ার সহায়তা কামনা করছি।”

বৈঠকে ড. ইউনূস বলেন, “এই বৈঠকটি যেন হালাল পণ্যের ওপর একটি ক্লাস। ধন্যবাদ আপনাদের জ্ঞানের জন্য। চলুন, আমরা একসাথে এগিয়ে যাই।”

মালয়েশিয়ার জাকিম মহাপরিচালক সিরাজুদ্দিন বিন সুহাইমি জানান, বাংলাদেশের হালাল শিল্পের সম্ভাবনা মূল্যায়নের জন্য মালয়েশিয়া শিগগিরই একটি প্রতিনিধি দল পাঠাবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন