সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশজামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন।

সফল অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় মঙ্গলবার (১২ আগস্ট) সকালে তাকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়।

এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, "আমাদের আমির আজ হাসপাতাল ত্যাগ করছেন। তিনি এখন সুস্থ, তবে সম্পূর্ণ রিকভারি হতে আরও কিছু সময় লাগবে। ইনশাআল্লাহ, দুই সপ্তাহ বাসায় রুটিনমাফিক বিশ্রামে থাকবেন। এ সময় তিনি বাসা থেকেই দলের বিভিন্ন কার্যক্রমে পরামর্শ দিয়ে যাবেন। আশা করি, তিন সপ্তাহের মধ্যে তিনি সরাসরি জনসাধারণের সামনে আসতে পারবেন।"

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ডা. শফিকুর রহমানের চিকিৎসা ও সেবায় নিয়োজিত ছিলেন। এ সময় তিনি ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, চিকিৎসক অধ্যাপক জাহাঙ্গীর কবির, মনিরুজ্জামান এবং হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে জামায়াতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

ব্রিফিংয়ে নায়েবে আমির বলেন, “আমাদের আমির কেবল একটি দলের নেতা নন, তিনি পুরো জাতির জন্যই একজন গুরুত্বপূর্ণ নেতা। তার অসুস্থতার খবর শুনে হাজারো মানুষ তাকে দেখতে চেয়েছেন, অনেক বিশিষ্টজন এসেছেনও। সবার প্রতি আমরা কৃতজ্ঞ। যাঁরা সরাসরি দেখা করতে পারেননি, তাঁরাও দোয়া ও ভালোবাসায় পাশে ছিলেন।”

তাহের আরও জানান, ডা. শফিকুর রহমানের সুস্থতার জন্য দেশের বিভিন্ন প্রান্তে অনেক নারী রোজা রেখেছেন, অনেকে নফল নামাজ আদায় করেছেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর দোয়া কামনা করেন।

৩০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন