সর্বশেষ

জাতীয়একক সংখ্যাগরিষ্ঠতার পেয়ে সরকার গঠনের পথে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ১৮১টি, জামায়াতে ইসলামী ৫৫টি, এনসিপি ২টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
আন্তর্জাতিক

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১, আহত অন্তত ২৯

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ৬:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তুরস্কের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে সিন্দিরগি এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (AFAD) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১।

ভূমিকম্পের ফলে অন্তত একজন নিহত হয়েছেন এবং আরও ২৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া। মৃত ব্যক্তি ৮১ বছর বয়সী এক বৃদ্ধ, যাকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আহতদের মধ্যে কেউ গুরুতর না হলেও কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।

সিন্দিরগি এবং আশেপাশের এলাকায় অন্তত ১৬টি ভবন ধসে পড়েছে, যার মধ্যে চারটি আবাসিক। শহরের কেন্দ্রস্থলের একটি তিনতলা ভবনের ধ্বংসস্তূপে ছয়জন আটকা পড়েছিলেন। এদের মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি দুইজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভূমিকম্পের পর ৩.৫ থেকে ৪.৬ মাত্রার অন্তত ২০টি আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পের প্রভাব ইস্তাম্বুল, ইজমিরসহ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি শহরে অনুভূত হয়।

AFAD জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রায় ৩১৯ জন কর্মী কাজ করছে। ঘটনাস্থলে জরুরি সহায়তা পৌঁছানো হয়েছে এবং আশ্রয়হীনদের জন্য অস্থায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, তুরস্ক ভূমিকম্প প্রবণ একটি দেশ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ভূমিকম্পে আন্তাকিয়া শহর ব্যাপকভাবে ধ্বংস হয়েছিল।

৪২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন